News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় কুঞ্জবন ভিআইপি আবাসন এলাকায় গভীর রাতে কর্মচারী নেতার কোয়ার্টারে পেট্রোল ঢেলে আগুন
Image

আগরতলায় কুঞ্জবন ভিআইপি আবাসন এলাকায় গভীর রাতে কর্মচারী নেতার কোয়ার্টারে পেট্রোল ঢেলে আগুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ রাজ্যে ক্ষমতার পালাবাদলের সাথে সাথেই নির্বাচন পরবর্তী সন্ত্রাসের ঘটনা ঘটেই চলেছে৷ যদিও পুলিশ প্রশাসন দাবি করছে রাজ্যে আইন শৃঙ্খলা অক্ষুন্ন রয়েছে৷ তবে অপরাধীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে যাচ্ছেন৷ এরই মধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচনোত্তর সন্ত্রাসের বিক্ষিপ্ত ঘটনা ঘটেই চলেছে৷ আক্রমণের শিকার হচ্ছে শাসক ও বিরোধী উভয় দলের কর্মীরাই৷ তবে রাজধানী আগরতলা শহরের কুঞ্জবন ভিআইপি আবাসন এলাকায় কোয়ার্টারে ঢুকে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে বিভিন্ন মহলে৷

জানা গিয়েছে, শনিবার রাতে দুসৃকতিরা কুঞ্জবনে সরকারী আবাসে কর্মচারী নেতার ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ এই ব্যপারে নিকটবর্তী এনসিসি থানায় মৌখিকভাবে জানিয়েছে আক্রমণের শিকার হওয়া কর্মচারী নেতৃত্ব৷ ঘটনার চবিবশ ঘন্টা পরও  থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি৷ যদিও সিপিআই(এম) এর তরফ থেকে এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করা হয়েছে৷ এনসিসি থানার পুলিশ জানিয়েছে কোন অভিযোগ জমা পড়েনি৷ তবে মৌখিকভাবে এমন একটি ঘটনার কথা থানায় জানানো হয়েছে৷

এদিকে, সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডলী এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি প্রেস বিবৃতি দিয়েছে৷ দলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, নবনির্বাচিত বিধানসভার অধিবেশন শুরুর পরও রাজ্যের নয়া শাসক দল বিজেপি’র কর্মীদের ফ্যাসিস্টসুলভ আক্রমণ অব্যাহত থাকায় রাজ্য সম্পাদকমন্ডলী গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে৷

গতরাত ১১টা নাগাদ আগরতলা শহরের কুঞ্জবনে সরকারি আবাসে ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির অন্যতম নেতা কমলেন্দু রাউথ এবং ত্রিপুরা সরকারী শিক্ষক সমিতির সদস্যা রুমা রায় চৌধুরীর আবাসনে বিজেপি সমর্থকরা আক্রমণ ও ভাঙচুর চালায়৷ পরে রাত ১ টা নাগাদ কমলেন্দু রায় চৌধুরীর সরকারি আবাছঞ্চেস পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ উল্লেখ করা যেতে পারে ওই সরকারি আবাসন এলাকাতেই রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক সহ পদস্থ অফিসাররা থাকেন৷ সেই আবাসন এলাকাতেই একজন সরকারি কর্মচারিকে পুড়িয়ে হত্যার জঘন্য চেষ্টা হয়েছে৷ একই রাতে মালঞ্চ নিবাসে ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির যুগ্ম সম্পাদক মানিক সরকারের আবাসনে আক্রমণ চালানো হয়েছে৷

আজ সকাল ১১ টা নাগাদ উত্তম দেবনাথ নামে একজন সি পি আই (এম) কর্মীকে বিজেপি কর্মীরা জিরানীয়া বাজার থেকে নোয়াবাদী ধরে নিয়ে গিয়ে প্রচন্ড মারপিট করে৷ আজ দুপুর ১টা নাগাদ তেলিয়ামুড়া মহকুমার বাগান বাজারে সি পি আই (এম) নেতা প্রনব চক্রবর্তীর ছোট ভাই তাপস চক্রবর্তীকে বিজেপি কর্মীরা আক্রমণ করে প্রচন্ড মারপিট করে৷ বিলোনীয়া মহকুমার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের নলুয়ায় গত ২২ মার্চ রাতে বিজেপি কর্মীরা বৈদ্যুতিক আলো নিভিয়ে দিয়ে সিপিআই(এম) কর্মীদের বাড়ী ঘরে হামলা চালায়৷ বাজারগুলোতে সিপিআই(এম) কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষকে আসতে দেয়া হচ্ছে না৷ সাধারণ মানুষের জীবন-জীবিকা বিপন্ন৷

সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলী এই ফ্যাসিস্টসুলভ আক্রমণ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top