News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে দুই মহিলাকে মারধরকান্ডে গ্রেপ্তার তিন
Image

বিশালগড়ে দুই মহিলাকে মারধরকান্ডে গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ মার্চ৷৷ বিশালগড়ে প্রকাশ্যে দুই মহিলাকে মারধর করার ঘটনার সাথে জড়িত তিনজনেক পুলিশ গ্রেপ্তার করেছে৷ এদিকে, হামলার ঘটনার চবিবশ ঘন্টার মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বিজেপি মহিলা মোর্চা৷

সংবাদে জানা গিয়েছে, শুক্রবার রাতেই মহকুমা পুলিশ আধিকারীকের নেতৃত্বে বিশালগড় মহিলা থানার পুলিশ তৎপর হয়ে গ্রেপ্তার করেছে দুইজনকে৷ ধৃতরা হল দোকান মালিক স্বপনা সাহা এবং সুমন চৌধুরী৷ ঘটনার পরপরই পুলিশ তৎপরতা চালায়৷ তাছাড়া এইদিনই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত স্বপন সাহার ভাই তপন সাহাকে৷

এদিকে, শনিবার বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা বিশালগড় মহিলা থানার পুলিশের তৎপরতার সাথে অভিযুক্তদের গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেছেন৷

প্রসঙ্গত, শুক্রবার সকালে প্রকাশ্য দিবালোকে বিশালগড় নিচের বাজারস্থিত ব্যবসায়ী স্বপন কুমার সাহা (৩৫) কে মারধর করে দুই মহিলা৷ প্রথমে পান ও ভ্যারাইটিজ দোকান মালিকের দোকানে লিটু সরকার দাস (৩০)নামে মহিলা পান ও কোলড্রিংস কেনার নাম করে গিয়ে পরিকল্পিতভাবেই স্বপন কুমার সাহার উপর হামলা চালায় বলে অভিযোগ৷ লিটু পান কেনার ছলনায় ব্যবসায়ীকে গলায় চাপা ও ইট দিয়ে বুকে আঘাত করলে তার চিৎকারে পাশের দোকানের ব্যবসায়ীরা এগিয়ে আসে এবং লিটুর ছোট বোন মিলি সরকার দেবনাথ ঘটনাস্থলে পৌঁছে দোকানে ভাঙচুর করেন বলে অভিযোগ৷

জানা গিয়েছে, ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত৷ কারন বিশালগড় নেতাজি নগরে মাসখানেক পূর্বে লিটু ও মিলির ভাইকে একটি প্রণয় সংক্রান্ত ব্যাপারে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় ক্ষুব্ধ জনতা৷ প্রাথমিক ভাবে তদন্ত করে কিছু না জানা গেলেও পুলিশের ধারনা এই পরিপ্রেক্ষিতে হয়তো এর রকম ঘটনা সাজাতে পারে দুই বোন মিলে৷ ঘটনার কিছুক্ষণ পরে যখন লোকজন জড়ো হয় তখন দুই মহিলাকে আটক করেন৷ অতর্কিত ভাবে দুই মহিলাকে আক্রান্ত ব্যবসায়ী স্বপন বাবুর স্ত্রী ও এলাকার মহিলারা মিলে প্রকাশ্যে দিবালোকে কিল, চড়, ঘুষি চালাতে থাকে৷ ধস্তাধস্তি শুরু হয় সকলের মধ্যে৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কবল থেকে দুই মহিলাকে উদ্ধার করে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top