News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়তে চলেছে সরকারী দপ্তরে কাজের সময়, বদলাবে বিদ্যালয়গুলির পঠন-পাঠন
Image

বাড়তে চলেছে সরকারী দপ্তরে কাজের সময়, বদলাবে বিদ্যালয়গুলির পঠন-পাঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ খুব শীঘ্রই বাড়তে চলেছে সমস্ত সরকারী দপ্তর এবং সরকার অধীনস্থ সংস্থাগুলির কাজের সময়৷ এরই সাথে সমস্ত সরকারী ও সরকারী অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলিরও পঠন-পাঠনের সময় বাড়তে চলেছে৷ সূত্রের খবর, নতুন সরকার বিভিন্ন দপ্তর এবং বিদ্যালয়গুলি কেন্দ্রীয় সরকারের ধাঁচে কাজের এবং পঠন-পাঠনের সময় নির্ধারণ করতে চাইছে৷

বর্তমানে সরকারী দপ্তরগুলিতে প্রতি মাসে দুটি শনিবার ছুটি থাকে৷ মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার সমস্ত সরকারী অফিস ছুটির দিন ধার্য্য করে রেখে গেছে পূর্বতন সরকার৷ বদলে, কাজের সময় আধ ঘন্টা বাড়িয়েছিল৷ কিন্তু, নতুন সরকার এই নিয়মেও বদল আনতে চাইছে বলে সূত্রের খবর৷ সূত্রের দাবি, কেন্দ্রীয় সরকারের অধীন দপ্তরগুলিতে যে ধাঁচে কাজের সময় নির্ধারণ করা রয়েছে, তেমনটাই করতে চাইছে নতুন সরকার৷ তাতে প্রতি শনি ও রবিবার সমস্ত সরকারী দপ্তর এবং সরকার অধীনস্থ সংস্থাগুলিতে ছুটি চালু করা হবে৷ অবশ্য, এক্ষেত্রে কর্মচারীদের আনন্দিত হওয়ারও কোন সুযোগ নেই৷ কারণ, নতুন নিয়ম অনুযায়ী কাজের সময় নির্ধারণ করা হবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত৷

সরকারী মতে, মাসে প্রতি শনিবার ছুটি দেওয়া হলেও, কাজের সময় বাড়ানো হলে গতি আসবে কাজে৷ এক্ষেত্রে দুইদিন ছুটি বাড়লেও, সাথে বাড়ছে প্রতিদিন দেড় ঘন্টা করে কাজের সময়৷ সরকারের দাবী, মাসে প্রতি সপ্তাহে টানা দু’দিন ছুটি উপভোগ করবেন কর্মচারীরা, সেক্ষেত্রে বাকি পাঁচদিন দেড় ঘন্টা বেশি কাজ করতে কারোরই কোন আপত্তি থাকার কথা নয়৷

এদিকে, সরকারী এবং সরকারী অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলিরও পঠন-পাঠনের সময় বাড়াতে চাইছে নতুন সরকার৷ সরকারের যুক্তি, গ্রীষ্মকালীন, শীতকালীন, দূর্গোৎসব এবং অন্যান্য ছুটি মিলিয়ে বিদ্যালয়গুলিতে পঠন-পাঠনের সময় যথেষ্ট নয় ছাত্রছাত্রীদের জন্য৷ এক্ষেত্রে ছুটি বাতিল করার যৌক্তিকতা নেই বলে মনে করছে নতুন সরকার৷ কিন্তু, বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত সময় পঠন-পাঠন সুনিশ্চিত করতে বর্তমান নিয়মে ফেরবদল করা না হলে ছাত্রছাত্রীরা উপকৃত হওয়ার সুযোগ খুবই কম৷ তাই, ছুটির সময়ে কোন বদল আনার পরিবর্তে বিদ্যালয়ে পঠন-পাঠনের সময় বাড়াতে চাইছে রাজ্য সরকার৷ কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে পঠন-পাঠনের জন্য যে সময় নির্ধারণ করা রয়েছে, তেমনটাই চাইছে নতুন সরকার৷ অবশ্য, এক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সহযোগীতাও প্রয়োজন বলে মানছে রাজ্য সরকার৷

সূত্রের খবর, সমস্ত দপ্তর এবং বিদ্যালয়গুলির পঠন-পাঠনের সময় বাড়ানোর বিষয়ে পরীক্ষা নিরিক্ষা করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে৷ সূত্রের দাবি, প্রস্তাবিত নতুন নিয়ম নিয়ে সকলের মতামতও চাইবে রাজ্য সরকার৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top