News Flash

  • Home
  • Uncategorized
  • দেউলিয়া এয়ারসেল, অসহায় অবস্থায় রাজ্যের ডিস্ট্রিবিউটর ও রিটেইলাররা
Image

দেউলিয়া এয়ারসেল, অসহায় অবস্থায় রাজ্যের ডিস্ট্রিবিউটর ও রিটেইলাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ দেউলিয়া হয়ে গেছে এয়ারসেল৷ ফলে, এই টেলিকম সংস্থাটি রাজ্য সহ সারা দেশে পরিষেবা বন্ধ করে

শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন এয়ারসেল ডিসিপিএস এসো’র নেতৃবৃন্দ৷ নিজস্ব ছবি৷

দিয়েছে৷ তাতে, ভিষণ সমস্যায় পড়েছেন এয়ারসেলের ডিস্ট্রিবিউটর এবং রিটেলাররা৷ তাঁদের প্রচুর টাকা ওই সংস্থায় ফেঁসে গেছে৷ যা এখন ফেরত পাওয়ার কোন সম্ভাবনা নেই৷ তাই, শনিবার সাংবাদিক সম্মেলনে অল ত্রিপুরা এয়ারসেল ডিসিপিএস এসোসিয়েশন তাঁদের আর্থিক লোকসান থেকে বাঁচানোর আবেদন জানিয়েছে৷ রাজ্য সরকারের প্রতিও তারা সহযোগিতার আবেদন জানিয়েছে৷

এদিন সংগঠনের সম্পাদক রণজয় রায় চৌধুরী বলেন, ডিসেম্বর ২০১৭ পর্যন্ত সারা দেশে এয়ারসেলের গ্রাহক সংখ্যা প্রায় ৮ কোটি৷ এরাজ্যেও এয়ারসেলের প্রচুর গ্রাহক রয়েছেন৷ সারা রাজ্যে ৩৫ জন ডিস্ট্রিবিউটর এবং রিটেলার মিলে এয়ারসেলের যুক্ত রয়েছেন প্রায় সাড়ে সাত হাজার জন৷ সকলেরই প্রচুর টাকা ওই সংস্থায় জমা রয়েছে৷ কিন্তু, এখন সেই টাকা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে বলে তাঁরা মনে করছেন না৷ কারণ, এয়ারসেলের পার্টনার মালয়েশিয়ান কোম্পানিটি তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছে৷ সাথে সংস্থার বিরাট পঁুজিও তারা নিয়ে গেছে৷ সম্প্রতি সংস্থা টিকিয়ে রাখার জন্য ব্যাঙ্কের কাছে ঋণ চেয়েছিল এয়ারসেল৷ কিন্তু, সেই ঋণ না পাওয়ায় এয়ারসেল ন্যাশনাল কোম্পানিস ল ট্রাইব্যুনালের কাছে দেউলিয়া ঘোষণার দাবি জানায়৷ সেই দাবি মেনে নিয়েছে ট্রাইব্যুনাল৷ ফলে, তারা রাজ্যের পাশাপাশি সারা দেশে মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছে৷

শ্রীচৌধুরীর কথায়, ২৮ মার্চের মধ্যে সমস্ত ডিস্ট্রিবিউটরদের কত টাকা এয়ারসেল থেকে পাওনা তা জাননোর জন্য বলেছে ট্রাইব্যুনাল৷ কিন্তু, এত অল্প সময়ের মধ্যে সমস্ত হিসেব দেওয়া কোনভাবেই সম্ভব হচ্ছে না৷ কারণ, এয়ারসেলের কাছে টাকা জমা দেওয়ার সমস্ত নথী এখনো বন্দোবস্ত করা সম্ভব হয়নি৷ তাঁর দাবি, এরাজ্যের বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কয়েক কোটি টাকা  এয়ারসেলের কাছে জমা রয়েছে৷ এমনকি রিটেলারদেরও প্রচুর টাকা ওই সংস্থার কাছে জমা রয়েছে৷

এই অবস্থায় সংগঠন রাজ্য সরকারের কাছে তাদের সহায়তায় এগিয়ে আসার আবেদন জানিয়েছে৷ শ্রীচৌধুরী রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন, এই অসহায় অবস্থা থেকে আমাদের উদ্ধার করুন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top