News Flash

  • Home
  • Uncategorized
  • ডম্বুরে মাছ ধরা ও বিক্রি নিয়ে বিবাদের জেরে মারধরে রক্তাক্ত দুই, প্রতিবাদে পথ অবরোধ
Image

ডম্বুরে মাছ ধরা ও বিক্রি নিয়ে বিবাদের জেরে মারধরে রক্তাক্ত দুই, প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ দুই উপজাতি মাছ ব্যবসায়ীকে মারধরের অভিযোগে আমবাসা থেকে গন্ডাছড়ায় পথ অবরোধ করে দেওয়া হয়েছে৷ এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ বিভিন্ন জনজাতি ভিত্তিক সংগঠন শনিবার সকাল থেকে এই অবরোধে শামিল হয়েছে৷

জানা গেছে, ডুম্বুর জলাশয় থেকে মাছ ধরা এবং মাছ বিক্রি করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের সূত্রপাত হয়৷ আর এখসময় তা তীব্র আকার ধারণা করে৷ দুই উপজাতি মাছ ব্যবসায়ীকে প্রচন্ড মারধর করা হয়েছে বলে অভিযোগ৷ এই অবস্থায় সকাল থেকে আমবাসা-গন্ডাছড়ায় পথ অবরোধ করে দেওয়া হয়েছে৷ জানা গেছে, এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে৷ অভিযুক্তদের গ্রেফতারে দাবিতে আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন৷ জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে গেছেন৷ এলাকার বিধায়কও ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছেন৷ অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা৷ বিভিন্ন জনজাতি ভিত্তিক সংগঠন অবরোধে শামিল হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top