News Flash

  • Home
  • Uncategorized
  • উজান ময়দানের লবনছড়ায় জলকাদায় গ্যাসের সন্ধান, তৎপরতা প্রশাসনের
Image

উজান ময়দানের লবনছড়ায় জলকাদায় গ্যাসের সন্ধান, তৎপরতা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ মার্চ৷৷ খোয়াই তুলাশিখরে মিলল গ্যাসের উৎসস্থলের সন্ধান৷ খোয়াই জেলার আঠারোমুড়া পাহাড়ের উজান ময়দানের লবনছড়া এলাকায় এই গ্যাসের উৎসের সন্ধান মিলল শনিবার৷ যদিও বেশ কিছুদিন ধরেই এলাকার জলাশয়ে আগুন ধরে যায় বলে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল৷ কিন্ত দুদিন পূর্বে স্থনীয় এলাকার বাসিন্দা সুজন দেববর্মা উনার জুমে আগুন দিতে গিয়ে তাজ্জব বনে যান৷ লবনছড়ার পাশে কর্দমাক্ত স্থানে এবং একটি পাহাড়েরর জলের নালায় বুদবুদ উঠতে দেখেন তিনি৷ কিন্তু যখন দেখলেন ঐ স্থানে দেশলাই জ্বালালেই আগুন ধরে যায় তখনই বিষয়টি সন্দেহের সৃষ্টি করে৷ খবর পেয়ে শুক্রবারই তুলাশিখর ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার সহ এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন৷ শনিবার সকালে এলাকা পরিদর্শন করলেন খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক উত্তম মন্ডল ও মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য্য সহ এক প্রতিনিধি দল৷ পরিদর্শন ও পর্যবেক্ষন শেষে মিডিয়ার সাথে সাক্ষাতে দুই আধিকারিক জানান, স্থানীয় মানুষজনের ইঙ্গিত সঠিত হতে পারে৷ এলাকায় প্রাকৃতিক গ্যাসের উৎসের সন্ধান পাওয়ার খবরটি সত্য হতে পারে৷ তবে এবিষয়ে ওএনজিসি সঠিক তথ্য দিতে পারবে৷ ওএনজিসিকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে৷ উনারা বিষয়টি প্রত্যক্ষ ও পর্যবেক্ষন করে সঠিক কোন তথ্য এবিষয়ে দিতে পারবেন৷ তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাসের উৎসস্থল লবনছড়ায় থাকার ফলেই এলাকায় এমনটা হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top