News Flash

  • Home
  • Uncategorized
  • নাগা উগ্রপন্থী সংগঠন জেডইউএফ-এর দুই গোষ্ঠীর প্রাণঘাতী সংঘর্ষ, উদ্বেগ বাউডি অসমের
Image

নাগা উগ্রপন্থী সংগঠন জেডইউএফ-এর দুই গোষ্ঠীর প্রাণঘাতী সংঘর্ষ, উদ্বেগ বাউডি অসমের

হাফলং (অসম)২৫ মার্চ, (হি.স.) : নাগা উগ্রপন্থী সংগঠন জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট (জেডইউএফ)-এর দুই শিবিরের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জেলিয়াংরং বাউডি অসম। কাছাড় জেলার সীমান্তবর্তী ডিমা হাসাও জেলার প্রত্যন্ত জিনাম ভ্যালিতে জালিয়াংরং ইউনাইটেড ফ্রন্টের দুই শিবিরের মধ্যে কিছুদিন আগে ব্যাপক সংঘর্ষ হয়। তার পর ২১ মার্চ আবার মণিপুরের জিরিবামে ওই জঙ্গি সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এতে দুটি গোষ্ঠীর বেশ কয়েকজন হত ও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইতিমধ্যে জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্টের চেয়ারম্যান এবং কমান্ডার-ইন-চিফ দুই শিবিরে বিভাজিত হয়ে জেলিয়াংরং টাইগার ফোর্স নামে নতুন সংগঠন তৈরি হয়েছে। তার পর থেকে ডিমা হাসাও জেলার জিনাম ভ্যালির প্রত্যন্ত জঙ্গলে এবং মণিপুরের জিরিবামে দুবার ওই দুটি গোষ্ঠীর সংঘর্ষ হয়। আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে এই দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনা নিয়ে জালিয়াংরং বাউডি অসমের সচিব পাউহিউ নিউমে এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দুটি গোষ্ঠীর মধ্যে চলমান ভ্রাতৃঘাতী সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

গোয়েন্দা সূত্রের খবর, জালিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট ডিমা হাসাও জেলার নাগা অধ্যুষিত অঞ্চল এবং মণিপুরের সীমান্ত এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। তাই এদের প্রতিহত করতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top