নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.) : চিনের পক্ষ থেকে যে কোনও ধরনের হামলা ভারতীয় সীমান্তের স্থিতাবস্থাকে পরিবর্তন করতে পারে। এমনকী দুই দেশের মধ্যে ডোকালামের মত অশান্তিকর পরিস্থিতির সৃষ্টিও হতে পারে। শনিবার এ কথা বলেছেন চিনের ভারতীয় রাষ্ট্রদূত গৌতম বাম্বাওয়ালে| তিনি বলেন, ভারতীয় রাষ্ট্রদূত জানান,ভারত–চিন সীমান্তে শান্তি বজায় রাখতে হবে। কিছু স্পর্শকাতর এলাকা রয়েছে যেখানে পরিস্থিতি বদল না হলেই ভাল। কিন্তু যদি কেউ পরিস্থিতি বদল করার চেষ্টা করে তবে ফের ডোকা লার মত অবস্থা তৈরি হবে। প্রসঙ্গত, মঙ্গলবারই চিনের প্রেসিডেন্ট শি জিংপিং বলেন, ‘চিন এক টুকরো জমিও ছাড়তে রাজি নয়। আমরা তার জন্য আমাদের শত্রুপক্ষের সঙ্গে লড়াই করতে প্রস্তুত আছি।’ সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানান, ডোকালামের যে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারত প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, নির্মলা সীতারমন বলেন, ‘ডোকা লায় অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য আমরা সতর্ক এবং তৈরি রয়েছি। আমরা ক্রমাগত আমাদের সেনাবাহিনীকে আধুনিক হতে সাহায্য করছি। আমাদের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে হবে।’ উল্লেখ্য, এই মাসের গোড়াতেই প্রতিরক্ষা মন্ত্রী সংসদে জানান, ডোকা লাতে চিন হেলিপ্যাড তৈরি করছে, সেখানে সেনা বাহিনী ঘুরছে এবং তাঁবু খাটিয়ে সেখানে থাকছে। কোনও বিপদের আশঙ্কা তাই উড়িয়ে দেওয়া যায় না। এদিকে, ভারতীয় রাষ্ট্রদূত জানান, ভারত–চিন সীমান্তে শান্তি বজায় রাখতে হবে। কিছু স্পর্শকাতর এলাকা রয়েছে যেখানে পরিস্থিতি বদল না হলেই ভাল। কিন্তু যদি কেউ পরিস্থিতি বদল করার চেষ্টা করে তবে ফের ডোকালামের মত অবস্থা তৈরি হবে। উল্লেখ্য, গত বছরের ১৬ জুন থেকে শুরু করে ৭৩ দিন পর্যন্ত ডোকা লা নিয়ে ভারত–চিনের মধ্যে অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ২০১৭ সালে ২৮ আগস্ট এই লড়াই কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

চিনের যে কোনও ধরনের হামলার মোকাবিলায় প্রস্তুত ভারত : সীতা রমন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















