News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলা টি-২০ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হার
Image

মহিলা টি-২০ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হার

মুম্বই, ২৫ মার্চ (হি.স.) : মহিলা টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরানের নজির গড়লেও ম্যাচ বাঁচাতে পারলেন না স্মৃতি মান্ধানারা৷ রবিরার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে সাত উইকেটে হারতে হল মিতালীদের৷ এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে মহিলা টি-২০ ম্যাচে ৪০ বলে ৭৬ রান করেন স্মৃতি৷ ১২টি চার ও ২ টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস৷ মান্ধানাকে যোগ্য সংগত দেন অপর ওপেনার মিতালি রাজ৷ ডান হাতি মিতালি ৪৩ বলে ৫৩ রান করেন৷ দুই ওপেনারের ১২৯ রানের পার্টনারশিপে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত ওভারে ভারত ১৯৮ রান করলেও ব্রিটিশ মহিলাদের লক্ষ্যমাত্রা পৌঁছাতে বেগ পেতে হয়নি৷

জবাবে ১৯৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অবশ্য সমস্যায় পড়তে হয়নি ইংল্যান্ডকে৷ আট বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ম্যাচ জয় করেন ব্রিটিশ মহিলারা৷ ৬৪ বলে ১২৪ রানের মারকাটারি ইনিংস খেলে ইংল্যান্ডের জয়ের ভিত গড়ে দেন ওপেনার ড্যানিয়েল ওয়াট৷ তাঁর ১৫টি চার ও ৫টি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস ৷

এর আগে বিরাটের কাছ থেকে অত্যন্ত মূল্যবান একটি উপহার পেয়েছিলেন ড্যানিয়েল৷ ২০১৪ সালে ইংল্যান্ড সফরে গিয়ে ডার্বিশায়ারে প্রস্তুতি ম্যাচ খেলার সময় ওয়াটকে একটি ব্যাট দিয়েছিলেন কোহলি৷ সম্প্রতি কোহলির দেওয়া সেই ব্যাট নিয়েই খেলতে শুরু করেছেন ড্যানিয়েল৷ আসন্ন ভারত সফরে সেই ব্যাট নিয়েই মিতালিদের বিরুদ্ধে লড়াই চালাতে চান বলেও জানিয়েছিলেন তিনি৷

অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-২০ সিরিজে সেই ব্যাটেই ভারতের বিরুদ্ধে ঝড় তুলে ৬৪ বলে ১২৪ রানের দুরন্ত ইনিংস খেললেন কিনা সেটা অবশ্য এখনই জানাননি ড্যানিয়েল৷ তবে এদিন মারকাটারি ইনিংসের জন্য ম্যাচের সেরাও হয়েছেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top