News Flash

  • Home
  • Uncategorized
  • বাগদান পর্ব সেরে ফেললেন মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ
Image

বাগদান পর্ব সেরে ফেললেন মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ

পানাজি, ২৫ মার্চ (হি.স.) : অনেকটা গোপনেই বাগদান পর্ব সেরে ফেললেন বিশ্বের প্রথম সারির শিল্পপতি মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানি। শনিবার গোয়ার এক বিলাসবহুল হোটেলে দু’জনের বাগদান সম্পন্ন হয়ে গিয়েছে৷ ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছেলের বাগদান সারলেন মুকেশ আম্বানি এবং নিতা আম্বানি। উপস্থিত ছিলেন ধীরুভাই আম্বানির স্ত্রী কোকিলাবেন আম্বানিও। আমন্ত্রিতদের তালিকায় শ্লোকা এবং আম্বানি পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনই ছিলেন। শ্লোকা মেহতা হীরের ব্যবসায়ী রাসেল মেহতার ছোট মেয়ে। আকাশের সঙ্গে কোনও অংশে কম নন শ্লোকা। আকাশ যেমন মাত্র ২৭ বছর বয়সেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন। অন্যদিকে শ্লোকা রোজি ব্লু ডায়মন্ড নামে বিশ্বের সবচেয়ে বড় হীরে আমদানি-রপ্তানি কোম্পানি সামলাছেন দক্ষতা সাথে।

মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করতেন শ্লোকা এবং আকাশ। দীর্ঘদিন ধরে দু’জনের বন্ধুত্ব ছিল। পরে সেটা ভালবাসায় পরিণত হয়। গোয়ায় বাগদান পর্বের পর আম্বানি পরিবারের পক্ষ থেকে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সূত্রের খবর এবছরের শেষেই আনুষ্ঠানিক বিয়ে হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top