News Flash

  • Home
  • Uncategorized
  • ৪,০৫৭.১৯ কোটি টাকার ভোট অন অ্যাকাউন্ট পেশ
Image

৪,০৫৭.১৯ কোটি টাকার ভোট অন অ্যাকাউন্ট পেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ ৷৷ ২০১৮-১৯ অর্থ বছরের প্রথম তিনমাসের জন্য রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থ মন্ত্রী যীষ্ণু দেববর্মা শুক্রবার বিধানসভায় ৪০৫৭.১৯ কোটি টাকার ভোট অন একাউন্ট পেশ করেছেন৷ এছাড়াও তিনি ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ১১৬১.৩৫ কোটি টাকার অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবীও পেশ করেছেন৷

এদিন বিধানসভায় অর্থমন্ত্রীর কথায়, অর্থের সংস্থান না রেখেই বিগত সরকার বাজেট পেশ করেছিল৷ তাই, বাজেটে ঘাটতি দেখা দেয়৷ এজন্য আজ বিধানসভায় ২০১৭-১৮ অর্থবছরের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পেশ করতে হয়েছে৷

বিধানসভার অধিবেশন শেষে উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান, রাজ্য সরকার একটি বাস্তব সম্মত রিভাইসড এস্টিমেট তৈরী করেছে৷ ২০১৭-১৮ অর্থ বছরে সেন্ট্রাল প্ল্যান এসিস্টেন্সের অন্তর্গত অর্থ কম বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার৷ ফলে, ঘাটতি মেটাতে অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবী বিধানসভায় পেশ করা হয়েছে৷ তাঁর কথায়, ২০১৭-১৮ অর্থ বছরের রাজ্য বাজেট পেশ করা হয়েছিল ১৫৯৫৬.৫৬ কোটি টাকা৷ কিন্তু, সংশোধীত বাজেটে তা কমে দাঁড়িয়েছে ১৪২৯৭ কোটি টাকা৷

তাঁর দাবি, আমরা রাজ্যের আর্থিক অবস্থার পর্যালোচনা করে একটি শ্বেতপত্র প্রকাশ করেছি৷ আমরা রাজ্যবাসীকে একটি জনমুখী, স্বচ্ছ ও ব্যতিক্রমী সরকার দিতে চাইছি৷ এদিন সাংবাদিকদের সাথে কথা বলার সময় কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু তাঁর সাথে উপস্থিত ছিলেন৷ অর্থ দপ্তরের প্রধান সচিব জানিয়েছেন, সেন্ট্রাল প্ল্যান এসিস্টেন্সের অন্তর্গত ২৫২৪ কোটি টাকা আসবে বলে ধারণা করা হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top