News Flash

  • Home
  • Uncategorized
  • রাতে সেনা এবং জঙ্গীর গুলির লড়াইয়ে দুই আতঙ্কবাদীর মৃত্যু
Image

রাতে সেনা এবং জঙ্গীর গুলির লড়াইয়ে দুই আতঙ্কবাদীর মৃত্যু

শ্রীনগর, ২৪ মার্চ (হি.স.) : জম্মু-কাশ্মীরের অনন্তনাগে ডরু এলাকায় শুক্রবার রাতে সেনা এবং আতঙ্কবাদীদের গুলির লড়াইয়ে ভারতীয় সেনা দুই আতঙ্কবাদীকে নিকেশ করেছে| সূত্রের খবর গতরাতে আনন্তনাগের ডরু এলাকায় ভারতীয় সেনার সঙ্গে আতঙ্কবাদীদের ব্যাপক গুলির লড়াই হয়| সেনাকে লক্ষ্য করে আতঙ্কবাদীরা গুলি ছুড়তে থাকে| তার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা| সংঘর্ষ চলাকালীন সেনা জওয়ানদের গুলিতে মৃত্যু হয় দুই আতঙ্কবাদীর| শুধু তাই নয় আতঙ্কবাদীদের কাছ থেকে প্রচুর পরিমানে গোলা-বারুদ এবং বেশ কিছু নথি উদ্ধার করেছে ভারতীয় সেনা| সেনা সূত্রে জানা গিয়েছে আজ ভোরের দিকে সংঘর্ষ বন্ধ হয়ে গিয়েছে| উল্লেখ্য, এর আগে মঙ্গলবার কুপওয়ারায় সেনা-জঙ্গী সংঘর্ষে তিন জঙ্গীকে খতম করেছে ভারতীয় সেনা| ওই দিনই সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছিল এই সংঘর্ষের পরেও ওই এলাকায় বেশ কিছু জঙ্গী আত্মগোপন করে থাকতে পারে| সেনা সূত্রে খবর এখন সংঘর্ষ বন্ধ হয়ে গিয়েছে|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top