News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপ প্রস্তুতির ম্যাচে রাশিয়ার বিরুদ্ধে জয় নেইমারহীন ব্রাজিলের
Image

বিশ্বকাপ প্রস্তুতির ম্যাচে রাশিয়ার বিরুদ্ধে জয় নেইমারহীন ব্রাজিলের

মস্কো, ২৪ মার্চ (হি.স.) : প্রাক বিশ্বকাপ প্রস্তুতির বন্ধুত্বপূর্ণ ম্যাচে রাশিয়ার বিরুদ্ধে জয় পেল ব্রাজিল৷ শুক্রবারের ম্যাচে রাশিয়ার ঘরের মাঠে রাশিয়াকে উড়িয়ে দিল নেইমারহীন ব্রাজিল৷ ৩-০ গোলের ব্যবধানে ম্যাচে জয় করে৷
অন্য ম্যাচে মিশরের বিরুদ্ধে পিছিয়ে থেকেও পরে ২-১ গোলের ব্যবধানে জয় পেল রোনাল্ডোর পর্তুগাল৷ জার্মানির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে স্পেন ও ইতালির বিরুদ্ধে ২-০ গোলে জিতল মেসির আর্জেন্টিনা৷
রাশিয়া বিশ্বকাপের লুজনিকি স্টেডিয়ামে শুক্রবার ব্রাজিল-রাশিয়া ম্যাচ প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণ ও রক্ষণের লড়াই জমে উঠে৷ দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের ঝড়ে তিনটি গোল করে ম্যাচ জিতে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল৷
দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন মিরান্দা৷ ৫৩ মিনিটে তাঁর গোলে এগিয়ে যায় ব্রাজিল৷ ফের ৬২ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলের হয়ে ব্যবধান ২-০ করেন ফিলিপে কুটিনহো৷ চার মিনিটের ব্যবধানে পাউলিনহোর হেডে স্কোরলাইন ৩-০ করে রাশিয়ার খেলা শেষ করে সেলেকাওরা৷ দ্বিতীয়ার্ধের শেষ দিকে দু’বার গোল ব্যবধান কমানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি রাশিয়া৷ বিশ্বকাপ শুরুর আগে অাগামী মঙ্গলবার বন্ধুত্বপূর্ণ ম্যাচে জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল৷ শেষবার ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্বে নেইমারহীন ব্রাজিলকে ৭-১ গোলে হারায় জার্মানি৷ প্রাক বিশ্বকাপে বদলার ম্যাচে জার্মানির বিরুদ্ধে তাই জয় পেতে মরিয়া নেইমারবিহীন ব্রাজিল৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top