News Flash

  • Home
  • Uncategorized
  • দোকানে ঢুকে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগে দুই মহিলাকে প্রকাশ্যে মারধর
Image

দোকানে ঢুকে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগে দুই মহিলাকে প্রকাশ্যে মারধর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৩ মার্চ৷৷ শুক্রবার সকালে প্রকাশ্য দিবালোকে বিশালগড় নিচের বাজারস্থিত ব্যবসায়ী স্বপন কুমার সাহা (৩৫) কে

বিশালগড়ে প্রকাশ্যে দুই মহিলাকে মারধর৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷

মারধর করে দুই মহিলা৷ প্রথমে পান ও ভ্যারাইটিজ দোকান মালিকের দোকানে লিটু সরকার দাস (৩০)নামে মহিলা পান ও কোলড্রিংস কেনার নাম করে গিয়ে পরিকল্পিতভাবেই স্বপন কুমার সাহার উপর হামলা চালায় বলে অভিযোগ৷ লিটু পান কেনার ছলনায় ব্যবসায়ীকে গলায় চাপা ও ইট দিয়ে বুকে আঘাত করলে তার চিৎকারে পাশের দোকানের ব্যবসায়ীরা এগিয়ে আসে এবং লিটুর ছোট বোন মিলি সরকার দেবনাথ ঘটনাস্থলে পৌঁছে দোকানে ভাঙচুর করেন বলে অভিযোগ৷

জানা গিয়েছে, ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত৷ কারন বিশালগড় নেতাজি নগরে মাসখানেক পূর্বে লিটু ও মিলির ভাইকে একটি প্রণয় সংক্রান্ত ব্যাপারে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় ক্ষুব্ধ জনতা৷ প্রাথমিক ভাবে তদন্ত করে কিছু না জানা গেলেও পুলিশের ধারনা এই পরিপ্রেক্ষিতে হয়তো এর রকম ঘটনা সাজাতে পারে দুই বোন মিলে৷ ঘটনার কিছুক্ষণ পরে যখন লোকজন জড়ো হয় তখন দুই মহিলাকে আটক করেন৷ অতর্কিত ভাবে দুই মহিলাকে আক্রান্ত ব্যবসায়ী স্বপন বাবুর স্ত্রী ও এলাকার মহিলারা মিলে প্রকাশ্যে দিবালোকে কিল, চড়, ঘুষি চালাতে থাকে৷ ধস্তাধস্তি শুরু হয় সকলের মধ্যে৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কবল থেকে দুই মহিলাকে উদ্ধার করলেও৷ কিছু সংখ্যক লোক দূর থেকে বলতে শুরু করছে যে মহিলা থানারও মহিলা পুলিশ কর্মী স্বপ্লতা রয়েছে তা না হলে কি মহিলা ঝাপটে ধরে গাড়িতে তুলতে বাধ্য হচ্ছে পুরুষ কনস্টেবল৷ কেন এমন পরিস্থিতি? তা নিয়েও পুলিশের উপর আমজনতার ক্ষোভের সঞ্চার হয়েছে৷ মহিলা থানায় নিয়ে গিয়ে দুই মহিলা লিটু ও মিলিকে জেরা করার পর কিছু না জানতে পারলেও তাদের পরিচয় জানা যায়৷ বিয়ের পূর্বে তাদের বাড়ি ছিল জাঙ্গালিয়া৷ লিটুর স্বামীর বাড়ি আসামের দিপুতে৷ স্বামীর নাম প্রণয় দাস৷ আর তার ছোট বোন মিলির বাড়ি আগরতলা চিত্তরঞ্জন ক্লাবের পাশে৷ সমরেশ সরকারের বাড়িতে ভাড়া থাকেন৷ স্বামী ভুলু দেবনাথ৷ প্রসঙ্গত, মামলা এবং পাল্টা মামলা হয় দুই থানায়৷ মহিলা দুজনেই দোকান মালিক স্বপন কুমার সাহার নাম দিয়ে মামলা নথিভুক্ত করেন মহিলা থানায়৷ মামলা নম্বর হচ্ছে ৯/১৮৷ মামলা করা হয়েছে আইপিসির ৩৫৩/৩৫৪/৩২৫/৩৪ ধারায়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top