News Flash

  • Home
  • Uncategorized
  • এটিএম থেকে জারিজুরি করে টাকা হাতানোর চক্রের পান্ডাকে গণধোলাইয়ের পর পুলিশে
Image

এটিএম থেকে জারিজুরি করে টাকা হাতানোর চক্রের পান্ডাকে গণধোলাইয়ের পর পুলিশে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৩ মার্চ৷৷ উত্তর জেলার কদমতলা বাজারে শুক্রবার ধরা পড়ল এক কুখ্যাত চোর৷ তবে এই চোরের চুরির কায়দা সম্পূর্ণ আলাদা৷ চোরের লক্ষ্য এটিএম কার্ড৷ তবে সহজ সরল ও নিরক্ষর মানুষকে প্রতারনা৷ দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় সাধারণ মানুষের একাউন্ট থেকে এটিএম এর মাধ্যমে টাকা লুটে নিচ্ছিল৷ প্রতিদিন কদমতলা বাজারের সিন্ডিকেট ব্যাঙ্কের এটিএম কাউন্টার, অক্সিস ও এসবিআই এটিএম কাউন্টারগুলি থাকতো ঐ চোরের নজরে৷ সহজ সরল ও নিরক্ষর পুরুষ মহিলারা টাকা তুলতে আসলে সাহায্যের নামে অতি সুকৌশলে তাদের একাউন্ট থেকে টাকা তুলে নিত৷ চোরেরা টাকা চুরির সিস্টেম ছিল এটিএম কার্ড বদল৷ নেটওয়ার্ক চলে গেছে, আজ টাকা উঠবেনা, এখন সার্ভার ডাউন-ইত্যাদি৷ কিন্তু প্রথমে সাধারণ জনতার এটিএম টি কাউন্টারে সোও করিয়ে রেখে দিত৷ পরে সে অনায়াসে মানুষের একাউন্ট এর টাকা বের করে নিয়ে যেত৷ বিগত বছর যাবৎ কয়েক লক্ষ টাকা চোরের দল নিয়ে গেছে বলে জনগণ ও একাউন্ট হোল্ডারদের অভিযোগ৷ এদিকে গত ১৭ মার্চ চুরাইবাড়ি আব্দুল মালিক এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে গেলে ঐ চোর আব্দুল মালিকের একাউন্ট থেকে সুকৌশলে ১০ হাজার টাকা নিয়ে যায়৷ আর একাউন্ট হোল্ডারকে ১ হাজার টাকা দিয়ে বলে কাল এসে নিয়ে যেতে৷ আজ আর হবেনা৷ কিন্তু কিছুক্ষণ পর মোবাইলে টাকা তুলার এসএমএস এলে ঘটনাটি বোঝতে পারেন আব্দুল মালিক৷ তারপর উনার আত্মীয় স্বজনকে নিয়ে কদমতলার তিনটি এটিএম কাউন্টারে নজর রাখতে শুরু করেন৷ এমনকি কদমতলা থানায় একটি মামলা দায়ের করেন টাকা চুরির৷ অবশেষে আজ দুপুর বেলা কদমতলা এক্সিস ব্যাঙ্ক এর এটিএম কাউন্টারের সামনে পান ঐ চোরকে৷ সাথে সাথে চোরকে আটক করে স্থানীয় জনগণ উত্তম মধ্যম দিয়ে কদমতলা থানার হাতে তুলে দেন৷ জনতার রামধোলাই খেয়ে চোর স্বীকার করেছে সেই ঐ টাকা প্রতারনা করে নিয়ে গিয়েছে৷ সে আরও স্বীকার করেছে তার নাম আম্বর আলী (২০)৷ সে কদমতলারই বাসিন্দা৷ পুলিশ চোর ও তার একটি মোটর সাইকেল আটক করে থানাতে নিয়ে যায়৷ এই ঘটনার খবর চাউর হতেই সুলেখা নাথ নামের এক মহিলা থানায় এসে ধৃত চোরকে সনাক্ত করে বলেন, উনারও ৪ হাজার টাকা নেট ওয়ার্কের অজুহাত দেখিয়ে তুলে নিয়েছে৷ অপরদিকে জ্যোৎস্না বেগম নামের এক মহিলা এসে চোরটিকে চিনতে পারেন এবং উনার ১১ হাজার টাকা সে চুরি করেছে এটিএম কার্ড বদল করে তাও বলেন৷ তাছাড়াও কদমতলার জনগণের অভিযোগ একটি বড় চক্র রয়েছে এটিএম থেকে সুকৌশলে মানুষের টাকা ছিনিয়ে নেওয়ার৷ কদমতলা থানার এসআই সঞ্জয় লস্কর জানান, ঘটনাটির সুষ্ট তদন্ত হবে৷ তদন্তে আসল রহস্য বেড়িয়ে এলে অপরাধীকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top