News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক ছোঁয়া থেকে নিজের আন্দোলনকে বাঁচাতে মরিয়া আন্না হাজারে
Image

রাজনৈতিক ছোঁয়া থেকে নিজের আন্দোলনকে বাঁচাতে মরিয়া আন্না হাজারে

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): তাঁর আন্দোলনের মঞ্চকে ব্যবহার করে কেউ যাতে কোনও রকম রাজনৈতিক ফায়দা তুলতে পারে সে জন্য আগাম সতর্কতা অবলম্বন করেছেন গান্ধীবাদী নেতা আন্না হাজারে। দিল্লির রামলীলা ময়দানে লোকপাল এবং কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্যে দাবিতে আমরণ অনশনে বসেছেন আন্না হাজারে। কিন্তু ২০১১ সালের মতো তার আন্দোলনকে হাতিয়ার করে কেউ যাতে রাজনৈতিক ফায়দা তুলতে না পারে তার জন্য এবার সতর্ক আন্না হাজারে।
এই প্রসঙ্গে আন্না হাজারে জানিয়েছেন, যারা আমরা এই আন্দোলনে যুক্ত হতে চান তাদেরকে একটি হলফনামা সই করতে হবে। যেখানে লেখা রয়েছে তারা কোনও দিন রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। কোনওদিন নির্বাচনে দাঁড়াতে পারবেন না। দেশ, সমাজ সেবার জন্য অঙ্গীকার বদ্ধ থাকতে হবে। চরিত্র যাতে কালিমাপ্রাপ্ত না হয় সেইদিকে নজর রাখতে হবে। আমি কোনও রাজনৈতিক দলকে আমার মঞ্চে বরদাস্ত করব না।
প্রসঙ্গত ২০১১ সালে তার আন্দোলনকে পাথেয় করে রাজনৈতিক ফায়দা তোলে অরবিন্দ কেজরিওয়াল, কিরণ বেদীসহ একাধিক ব্যক্তিত্ব। এবার যাতে কেউ সেই রকম ফায়দা তুলতে না পারে তার জন্য সতর্ক আন্না হাজারে। প্রসঙ্গত, কেন্দ্রে লোকপাল এবং রাজ্যগুলিতে লোকায়ুক্ত স্থাপনে দাবির পাশাপাশি কৃষকরা যাতে সহায়ক মূল্য পায় তার জন্য আমরণ অনশনে নেমেছেন আন্না হাজারে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top