News Flash

  • Home
  • Uncategorized
  • দুমকা কোষাগার মামলায় প্রবল অস্বস্তিতে লালু, ১৪ বছরের কারাদণ্ড আরজেডি সুপ্রিমোর
Image

দুমকা কোষাগার মামলায় প্রবল অস্বস্তিতে লালু, ১৪ বছরের কারাদণ্ড আরজেডি সুপ্রিমোর

রাঁচি, ২৪ মার্চ (হি.স.): অস্বস্তি ক্রমশ বেড়েই চলেছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদবের| পশুখাদ্য কেলেঙ্কারির তিনটি মামলায় ইতিমধ্যেই সাজা খাটছেন লালু| এমতাবস্থায় শনিবার পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় (দুমকা কোষাগার মামলা) ১৪ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হল আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে| পাশাপাশি ৬০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে আরজেডি সুপ্রিমোকে| ভিডিও কনফারেন্সিং মারফত লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন রাঁচির বিশেষ সিবিআই আদালতের বিচারপতি শিবপাল সিং| পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় (দুমকা কোষাগার মামলা, আরসি৩৮এ/৯৬) গত ১৯ মার্চ, সোমবার দোষীসাব্যস্ত হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদব সহ মোট ১৯ জন| এই মামলায় লালু প্রসাদ যাদব দোষীসাব্যস্ত হলেও, স্বস্তি পেয়েছেন বিহারের অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র| বেকসুর খালাস হয়েছেন জগন্নাথ মিশ্র সহ মোট ১২ জন | এদিন লালুর বিরুদ্ধে বিশেষ সিবিআই আদালতের সাজা ঘোষণার পর লালু প্রসাদ যাদবের আইনজীবী প্রভাত কুমার জানিয়েছেন, ‘ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথকভাবে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে লালু প্রসাদ যাদবকে| উভয় সাজা একই সঙ্গে চলবে| পাশাপাশি জরিমানা করা হয়েছে ৬০ লক্ষ টাকা|’ লালুর আইনজীবী সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন আরও জানিয়েছেন, বিশেষ সিবিআই আদালতের এই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হবে|
প্রসঙ্গত, দুমকা কোষাগার মামলায় সাজা ঘোষণা নিয়ে সওয়াল-জবাব শেষ হয়েছে শুক্রবারই| ওই দিন রাধামোহন মণ্ডল, রাজ কুমার শর্মা, রঘুনন্দন প্রসাদ, রাজেন্দ্র কুমার বাঘেরিয়া এবং এস কে দাস এই পাঁচজন দোষীর সাজা ঘোষণা নিয়ে সওয়াল-জবাব সম্পন্ন হয়েছে| উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারির ছ’টি মামলার মধ্যে ইতিমধ্যেই তিনটি মামলায় সাজা খাটছেন লালু প্রসাদ যাদব| গত সোমবার চতুর্থ মামলাটিতেও (দুমকা কোষাগার মামলা) দোষীসাব্যস্ত হন আরজেডি সুপ্রিমো| আর শনিবার ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথকভাবে সাত বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হল লালু প্রসাদ যাদবকে|
৩.৭৬ কোটি টাকার দুমকা কোষাগার মামলায় লালু প্রসাদ যাদব ও জগন্নাথ মিশ্র সহ মোট ৩১ জন অভিযুক্ত ছিলেন| গত সোমবার লালু সহ ১৯ জন অভিযুক্তকে দোষীসাব্যস্ত করেছেন রাঁচির বিশেষ সিবিআই আদালতের বিচারপতি শিবপাল সিং| আদালতে বেকসুর খালাস হয়েছেন বিহারের অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র সহ মোট ১২ জন | গত ২১, ২২ এবং ২৩ মার্চ সাজা ঘোষণা নিয়ে সওয়াল-জবাব সম্পন্ন হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top