News Flash

  • Home
  • Uncategorized
  • রেশম শিল্পের বিকাশে তিন বছর মেয়াদি কর্মসূচি অনুমোদিত কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থ কমিটিতে
Image

রেশম শিল্পের বিকাশে তিন বছর মেয়াদি কর্মসূচি অনুমোদিত কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থ কমিটিতে

নয়াদিল্লি, ২২ মার্চ ৷৷  রেশম শিল্পের উন্নয়নে ২০১৭-১৮ থেকে ২০১৯-২০ পর্যন্ত তিন বছর মেয়াদি এক সুসংহত উন্নয়ন কর্মসূচি আজ অনুমোদিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে তথ্যপ্রযুক্তির প্রসার, বীজ কেন্দ্র, কৃষি সম্পসারণ কেন্দ্র, বীজ, রেশম, তন্তু ও রেশমজাত পদার্থের বিপনন ব্যবস্থার উন্নয়ন তথা সমন্বয়, উৎপাদিত পণ্যের নির্দিষ্ট গুণমানের নিরিখে শংসাপত্রদান ইত্যাদির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে এই বিশেষ কর্মসূচিটিতে৷ এছাড়াও কর্মসূচির মধেও অন্তর্ভুক্ত হয়েছে রেশম পরীক্ষা সম্পর্কিত সুযোগ-সুবিধা প্রসার, রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বৃদ্ধি ইত্যাদি৷

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের কর্মসূচিতে রূপায়িত হবে কেন্দ্রীয় রেশম শিল্প পর্ষদের মাধ্যমে৷ অনুমোদিত এই কর্মসূচিটি ব্যস্তবায়িত হলে দেশের রেশম উৎপাদনের মাত্রা বর্তমানের ৩০,৩৪৮ মেট্রিন টন থেকে বৃদ্ধি পেয়ে আগামী ২০১৯-২০ সাল নাগাদ দাঁড়াবে ৩৮,৫০০ মেট্রিক টন৷ কর্মসূচির আওতায় ৪৫৩ একর জমিতে কিষান নার্সারি স্থাপনেরও প্রস্তাব করা হয়েছে৷ সেখানে উন্নতমানের রেশম এবং রেশম জাতীয় পণ্যের চারা রাখা হবে৷ এছাড়াও গড়ে তোলা হবে ১৩১ টি নতুন রেশম পালন কেন্দ্র৷ রেশম শিল্পের উৎপাদনের বিশেষ জোর দিতে ২৯টি স্বয়ংক্রিয় মেশিনেরও ব্যবস্থা থাকবে৷ এতদিন পর্যন্ত এই ধরনের যন্ত্র বিদেশ থেকে আমদানি  করতে হত৷ কিন্তু বর্তমানে সেগুলি দেশীয় পদ্ধতি ও প্রক্রিয়ায় নির্মিত হচ্ছে৷ কর্মসূচি রূপায়নের ক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন প্রচেষ্টার ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে৷ রেশম শিল্পের সার্বিক প্রসারে উন্নত মান ও জাতের চারা এবং রেশণ কীট সম্পর্কে জাতীয় তথা আন্তর্জাতিক পর্যায়ের গবেষণা প্রতিষ্ঠানগুলির সঙ্গে সহযোগিতাক্রমে গবেষণা চালানো হবে৷ রেশম বীজ সংগ্রহ ব্যবস্থাকে আরও জোরদার করে তুলতেও বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে৷ এজন্য জোর দেওয়া হবে বীজ উৎপাদনের ওপর৷ এই লক্ষ্যে বীজ উৎপাদন কেন্দ্রগুলিকে এমনভাবে শক্তিশালী করে তোলা হবে যাতে উন্নতমানের উৎপাদন নেটওয়ার্ক গড়ে তোলা যায়৷

এই বিশেষ কর্মসূচির আওতায় নারী ক্ষমতায়নের পাশাপাশি তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং সমাজের অন্যান্য দুর্বলতর শ্রেণীর জীবিকার্জনের ওপর বিশেষ জোর দেওয়া হবে৷ এই লক্ষ্যে আগামী ২০২০ সালের মধ্যে ৮৫ লক্ষ থেকে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে৷ প্রসঙ্গত উল্লেখ্য যে রেশম ও রেশমজাত পণ্য যথেষ্ট ব্যয়সাপেক্ষ৷ এই করেণ তার গুনমান সম্পর্কে নিশ্চিত হওয়ার বিষয়টির ওপর বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে৷ সুসংহত এই কর্মসূচি চালু করতে পরিকাঠামো খাতে ব্যয়ের পুরোটাই বহন করবে কেন্দ্রীয় সরকার৷ তবে, ব্যক্তিগত পর্যায়ের শিল্পোদ্যোগের ক্ষেত্র ২৫ শতাংশ ব্যয়ভার বহন করবে সংশ্লিষ্ট শিল্প সংস্থাগুলি এবং ৫০ শতাংশ দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে৷ বাকি ২৫ শতাংশ ব্যয়ভার করবে রাজ্যগুলি৷ তবে, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি পরিচালিত শিল্পোদ্যোগগুলি ক্ষেত্র শিল্পোদ্যোগীদের ব্যয়ের মাত্রা দাঁড়াবে মাত্র ১০ শতাংশের মতো৷ সেক্ষেত্রে ৬৫ শতাংশ দায়ভার গ্রহণ  করবে কেন্দ্রীয় সরকার৷ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য, জম্মু ও কাশ্মীর, হিমাচল, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে ৮০ শতাংশ ব্যয়ভার বহন করবে কেন্দ্রীয় সরকার৷ শিল্পোদ্যোগী এবং রাজ্য সরকার উভয়েরই সেক্ষেত্রে অবদান দাঁড়াবে ১০ শতাংশ করে৷ বর্তমানে দেশে রেশম উৎপানদকারী রাজ্যের সংখ্যা হল ২৭৷ এর মধ্যে মাত্র ১৭টি রাজ্যে রয়েছে রেশম শিল্পের প্রসার ও উন্নয়ন সম্পর্কিত দপ্তর৷ অনুমোদিত নতুন কর্মসূচিটি রূপায়ণে রাজ্যগুলির বৃহত্তর অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top