News Flash

  • Home
  • Uncategorized
  • গভীর রাতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৫
Image

গভীর রাতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৫

পাটনা, ২৩ মার্চ (হি.স.) : বিহারের সোহাসরায় থানা এলাকায় একটি অবৈধ বাজি খারখানায় বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে| জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে খাসগঞ্জ মহল্লায় ওই বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে| এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে| ঘটনার প্রতিবাদে উত্তেজিত এলাকার মানুষ শুক্রবার সকাল থেকে রাস্তা অবরোধ শুরু করে দেয়| ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়| পাশাপাশি পরীক্ষা করার জন্য ফরেনসিক দফতরের অধিকারীকরা ঘটনাস্থলে এসে পৌঁছয়| এই ঘটনায় পাঁচজনের মৃত্যুর পাশাপাশি সাতজনের অবস্থা গুরুতর| তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে| জানা গিয়েছে আহতদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে| এই ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিক সুধীর কুমার পরিকা জানিয়েছেন, মহম্মদ সরফরাজ নামে এক ব্যক্তি ওই মহল্লায় একটি ভাড়া বাড়িতে থাকত এবং বাজি বানানোর ব্যবসা করত| গভীর রাতে ওই বাড়িতেই বিস্ফোরণ ঘটে| এই ঘটনায় মৃতদের মধ্যে একজনের নাম মুন্না পান্ডে বলে জানা গিয়েছে| বিস্ফোরণে ২৫ জন আহত হয়েছেন| তাদের প্রত্যেককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে যার মধ্যে সাতজনের আঘাত গুরুতর| বিস্ফোরণের পরে ওই বাড়িটিতে আগুন লেগে যায়| শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাবার কাজে দমকল কর্মীরা লড়াই চালিয়ে যাচ্ছে| পাশাপাশি স্থানীয় মানুষদের সহযোগিতায় শুরু হয়েছে উদ্ধার কার্য| প্রশাসন সূত্রে খবর এই ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে| পুলিশ তদন্তে নেমেছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top