News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলার বিভিন্ন অঙ্গনওয়াড়ী কেন্দ্রে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে আসছে ক্ষমতার পালাবদলে
Image

কদমতলার বিভিন্ন অঙ্গনওয়াড়ী কেন্দ্রে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে আসছে ক্ষমতার পালাবদলে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২২ মার্চ৷৷ ক্ষমতার পালা বদল নেই তৎকালিন শাসকদলের বিভিন্ন দুর্নীতি প্রকাশ্যে আসছে৷ আর পরিবর্তন কর্মীরা এখন দুর্নীতির বিরুদ্ধে অভিযানে নেমেছে৷ উত্তর জেলার কদমতলা সুসংহত শিশু উন্নয়ন সেবা প্রকল্পে অধীন তিন শতের উপড়ে অঙ্গনওয়াড়ী সেন্টার রয়েছে৷ আর বেশীরভাগ অঙ্গনওয়াড়ী সেন্টার গুলিতে চাকুরি করছেন সিপিআই(এম) দলের নেতার স্ত্রী, ভাতিজি, মেয়ে সহ আত্মীয়রা৷ সিপিআইএম দল ক্ষমতায় থাকাকালীন সময়ে শাসক দলিয় নেতার আত্মীয় হওয়াতে এডাব্লউসি এর দিদিমনিরা মর্জি মাফিক সেন্টার চালাতেন৷ যেহেতু সরকার বদল হয়েছে কাজেই তাদের কু-অভ্যাস ত্যাগ করতে হবে বর্তমানে এডাব্লউসি এর চাল, ডাল কেন দিদিমনির বাড়িতে? তাছাড়া রেজিস্ট্রারে ছাত্র ছাত্রীদের উপস্থিতি বেশী দেখিয়ে চাল ডাল সরানোর বাণিজ্য চলছে বাম আমল থেকেই৷ কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল কালামের স্ত্রী রাহেনা বেগম মর্জি মাফিক সেন্টার চালাতেন৷ কদমতলা সিডিপিও আওতাধীন চুরাইবাড়ি স্টেশন পাড়া ৬নং ওয়ার্ডের অঙ্গনওয়াড়ী কেন্দ্রের শিক্ষিকা কালাম বাবুর স্ত্রী৷ কিন্তু অঙ্গনওয়াড়ী সেন্টারের চাল ডাল উনার বাড়িতে৷ স্থানীয় বিজেপি নেতা কর্মীরা দুর্নীতি বিরুধি অভিযানে নেমে অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলির হাল হকিকত সরজমিনে দেখতে যেতেই সকল অনিয়ম বেড়িয়ে আসে৷ সংবাদ কর্মীদের প্রশ্ণের উত্তর ঠিক মত দিতে পারেননি সিপিআইএম নেতার স্ত্রী, তথা এডাব্লউসি এর শিক্ষা রাহেনা বেগম৷ অনিয়ম ধড়া পড়তেই আমতা আমতা করছিলেন৷ অন্যদিকে বিজেপি নেতা বাজাধর বলেন, অঙ্গনওয়াড়ী সেন্টার গুলিতে চুরান্ত দুর্নীতি আর অনিয়ম চলছে৷ উনার বিষয়টি সিডিপিও মহোদয়ের নজড়ে দেবেন৷

এদিকে এডাব্লউসি এর রাধুনির মুখ থেকে বেড়িয়ে আসে সকল অনিয়মের তথ্য৷ উনি স্বিকার করেন, রেজিস্টারে ৪৪ জন ছাত্রছাত্রী থাকলেও সকল ছাত্রছাত্রী প্রতিদিন আসে না৷ তবে চাল ডাল যে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের শিক্ষিকা রাহেনা বেগমের বাড়িতে থাকে তা তিনি স্বীকার করেন৷ খবর পেয়ে সেন্টারে ছুটে আসেন শিক্ষিকা৷ তখন ঘড়িতে ১০২৮ এএম৷ পাশাপাশি সেন্টারে বিজেপি নেতা কর্মীরা এসেছেন শুনে নিজের স্ত্রীকে বাঁচাতে ছুটে আসেন সিপিআইএম নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল কালাম৷ নেতা বাবু সেন্টারে আসার আগেই স্ত্রীর কর্মকান্ড ধরা পড়ে  যায়৷ এমনকি বেশির ভাগ অঙ্গনওয়াড়ী কেন্দ্র গুলিতে দুর্নীতি ও অনিয়ম হচ্ছে এ বিষয়ে সিডিপিও দিপঙ্কর সরকার জানান, অনিয়ম বা দুর্নীতি হলে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top