News Flash

  • Home
  • Uncategorized
  • অধ্যক্ষ নির্বাচিত রেবতি মোহন দাস
Image

অধ্যক্ষ নির্বাচিত রেবতি মোহন দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ।। দ্বাদশ বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রেবতি মোহন দাস। তাঁর পক্ষে তিনটি প্রস্তাব পেশ হয়েছে। প্রথম প্রস্তাবটি দেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। প্রস্তাবটি সমর্থন করেন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। দ্বিতীয় প্রস্তাবটি আনেন রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা। প্রস্তাবটি সমর্থন করেন উপজাতি কল্যান মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। তৃতীয় প্রস্তাবটি আনেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। প্রস্তাবটি সমর্থন করেন পরিবহন মন্ত্রী প্রণজিত সিংহ রায়।
অধ্যক্ষ পদে দ্বিতীয় নাম প্রস্তাব করেন বিধায়ক প্রশান্ত দেববর্মা। তিনি বিধায়ক ধীরেন্দ্র দেববর্মার নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন বিধায়ক বিষকেতু দেববর্মা কিন্তু পরবর্তী সময়ে প্রস্তাবটি প্রত্যাহার করে নেন প্রস্তাবক। তাই বিনা প্রতিদ্বন্ধিতায় অধ্যক্ষ নির্বাচিত হন রেবতি মোহন দাস।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top