News Flash

  • Home
  • Uncategorized
  • রেগায় দূর্নীতির তদন্তে রাজ্যের সব ব্লকে স্পেশাল অডিটের সিদ্ধান্ত
Image

রেগায় দূর্নীতির তদন্তে রাজ্যের সব ব্লকে স্পেশাল অডিটের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ কেন্দ্রের রিপোর্টের ভিত্তিতে রেগায় দূর্নীতির বিরুদ্ধে এখন কোমড় বেঁধে নামছে নতুন সরকার৷ রেগায় দূর্নীতির তদন্তে সমস্ত ব্লকে স্পেশাল অডিটের সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ তাঁর কথায়, পূর্বতন সরকারের আমলে এক একটা পুকুর দশবার খনন করা হয়েছে৷ এমন রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মিলেছে৷ তাই, সমস্ত দূর্নীতি খুঁজে বের করতে সব ব্লকে স্পেশাল অডিট করানো হবে৷

বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করে বলেন, পূর্বতন সরকার রেগা প্রকল্পের জন্য পুরস্কার নিলেও, জিও ট্যাগিং চালু হতেই কাজের হিসেব দিতে পারেনি৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার পূর্বতন রাজ্য সরকারের কাছে ২৫টি প্রশ্ণের উত্তর জানতে চেয়েছিল৷ কিন্তু, ২৩টি প্রশ্ণের উত্তরই সন্তোষজনক দিতে পারেনি পূর্বতন রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য, আগে এক একটা পুকুর দশবার খনন হয়েছে৷ কিন্তু, যখনই জিও ট্যাগিং শুরু হয়, তখনই বেকায়দায় পড়ে যায় পূর্বতন সরকার৷ রেগা প্রকল্পে জিও ট্যাগিং  করতে না পারায় দিনে দিনে বরাদ্দ  কমেছে৷ বরাদ্দ অর্থের পরিমান ২০০০ কোটি থেকে কমে ১০০০ কোটি এবং শেষে তা ৪০০ কোটি টাকায় নেমেছে৷ তাঁর কথায়, রেগা প্রকল্পে ২৪১ কোটি টাকা কাজের হিসেব না দেওয়ার জন্যই আটকে রেখেছিল কেন্দ্রীয় সরকার৷

মুখ্যমন্ত্রী বলেন, গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব রাজ্যে এসে কাজ দেখে যাওয়ার পর রেগা প্রকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রিপোর্ট পাঠিয়েছিলেন৷ কিন্তু, পূর্বতন রাজ্য সরকার সেই রিপোর্টের ভিত্তিতে কোন ব্যবস্থা গ্রহণ করেনি৷

মুখ্যমন্ত্রীর কথায়, পূর্বতন সরকারের আমলে মৃত ব্যক্তির নামেও রেগার টাকা বরাদ্দ হয়েছে৷ একই কাজ বারবার দেখানো হয়েছে৷ এই সমস্ত অনিয়মের রিপোর্ট কেন্দ্রীয় সরকার দিয়েছে৷ মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, অনিয়মের সাথে জড়িত সকলের বিরুদ্ধে থানায় মামলা করা হবে৷ স্পেশাল অডিটে যাদের বিরুদ্ধে দূর্নীতি প্রমাণিত হবে, কাউকে রেহাই দেওয়া হবে না৷ যদি সরকারী আধিকারিকরাও এই দূর্নীতির সাথে যুক্ত হন, তাঁদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে৷

মুখ্যমন্ত্রীর বক্তব্য, স্পেশাল অডিটের ক্ষেত্রে প্রয়োজনে বেসরকারী সংস্থাকেও এর দায়িত্ব দেওয়া হতে পারে৷ কিন্তু, কোনভাবেই রেগায় দূর্নীতি আড়াল করা যাবে না৷ তাতে, ধারণা করা হচ্ছে, ব্লকে অডিটের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সহযোগীতাও চাইবে রাজ্য সরকার৷

ইউপিএ আমলে রেগা প্রকল্প শুরু হওয়ার পর থেকে পূর্বতন রাজ্য সরকার একাধিকবার পুরস্কার পেয়েছে৷ কিন্তু, কেন্দ্রে সরকার বদল হওয়ার পর রেগা প্রকল্পে কড়া নজরদারী চালিয়েছে এনডিএ সরকার৷ বিশেষ করে জিও ট্যাগিং শুরু হওয়ার পর থেকে রেগা প্রকল্পে কাজের হিসেব দিতে গিয়ে পূর্বতন রাজ্য সরকার নানা জটিলতার সম্মুখীন হয়৷ বিশেষ করে রেগা প্রকল্পে ২৫টি প্রশ্ণের জবাব দিতে িথগয়েও বেকায়দায় পড়তে হয়েছে পূর্বতন সরকারকে৷ এই প্রশ্ণগুলির জবাব চাইতেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতেও দেখা গিয়েছে তাদের৷ নতুন সরকারের কথা অনুসারে, ঐ প্রশ্ণগুলির জবাব দেওয়া সম্ভব হচ্ছিল না পূর্বতন সরকারের পক্ষে৷ স্বাভাবিকভাবেই রেগা প্রকল্পের নতুন করে এডিটের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে বলেই মনে করা হচ্ছে৷

রেগায় দূর্নীতি নিয়ে দীর্ঘ সময় বিরোধীরা সোচ্চার হয়েছেন৷ পূর্বতন সরকারের আমলে এই দূর্নীতি মামলা উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে৷ উচ্চ আদালতের নির্দেশে ব্লকে ব্লকে স্পেশাল অডিট চলছে৷ বিশালগড় ব্লকের তদানীন্তন বিডিও অমল চক্রবর্তীকে দূর্নীতি মামলায় জেলেও যেতে হয়েছে৷ এখন নতুন সরকার রেগা দূর্নীতি নিয়ে যেভাবে সরব হয়েছে, তাতে অনেক রাঘব বোয়াল জালে উঠবে বলে ধারণা করা হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top