News Flash

  • Home
  • Uncategorized
  • দান করা জমিতে স্বাস্থ্যকেন্দ্র, চাকুরী না দেওয়ায় তালা ঝুলালেন বঞ্চিত
Image

দান করা জমিতে স্বাস্থ্যকেন্দ্র, চাকুরী না দেওয়ায় তালা ঝুলালেন বঞ্চিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২১ মার্চ৷৷ কৈলাসহর চন্ডিপুর বিধানসভা এলাকা দীর্ঘদিন বামেদের দখলে৷ এই কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরে নির্বাচিত হয়ে আসছেন পূর্বতন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ তিনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীও ছিলেন৷ এই বিধানসভার পঞ্চম নগর মাইলং এডিসি  এলাকার এক দরীদ্র উপজাতী ব্যক্তি হেমন্ত দেববর্মা তার নিজের জায়গা দিয়ে ছিলেন উপ স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের জন্য৷ এই উপজাতী বৃদ্ধকে বলা হয়েছিল তার ছেলে বা পরিবারের এক জনকে সরকারী চাকুরি দেওয়া হবে৷ কথা দিয়ে ছিল প্রধান ও পঞ্চায়েতের সদস্যরা এই কথা মত জমি দেওয়া হয়েছিল৷ মন্ত্রীকে বার বার জানানো হয়েছিল ছেলের চাকুরীর বিষয়ে৷ কথা দিয়ে কথা রাখেনি কেউই৷ হঠাৎ করে সরকার বদল হয়ে গেল৷ চাকুরি আশাও ম্লান হয়ে গেছে৷ তাই ঐ বঞ্চিত পরিবারের সদস্যরা স্বাস্থ্য কেন্দ্র তালা ঝুলিয়ে দিয়েছেন৷ তিন দিন বন্ধ থাকার পর  এলাকার লোকজন বঞ্চিত পরিবারটিকে বুঝিয়ে তালা খোলার ব্যবস্থা করেন৷ উপজাতী বৃদ্ধার বক্তব্য যারা চাকুরির কথা দিয়েছিল ভোটের পর তারা কেউ পঞ্চায়েত আসেননি৷ পালিয়ে বেড়াচ্ছেন কে চাকুরি দেবে৷ তিনি দাবি করেন, এখনো স্বাস্থ্যকেন্দ্রের জায়গাটি সরকারের নামে যায়নি৷ তার নামেই রয়েছে৷ প্রসঙ্গত, বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনা লক্ষ্য করা গিয়েছে রাজ্যে৷ প্রতিটি ক্ষেত্রেই সিপিএম দলের নেতা কিংবা পঞ্চায়েত সদস্য ও প্রধানরা আশ্বাস দিয়ে জমি নিয়ে সেখানে সরকারী অফিস কিংবা অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরী করছে৷ চাকুরী পাওয়ার আশায় জমি দিয়ে দিয়েছেন৷ কিন্তু পরে সরকারী চাকুরীর কথা ভুলে যান৷ আর তখনই বঞ্চিতরা অফিস অঙ্গনওয়াড়ি ইত্যাদিতে তালা ঝুলিয়ে দেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top