News Flash

  • Home
  • Uncategorized
  • আম্বেদকরকে নিয়ে বিতর্কিত টুইট, থানায় অভিযোগ দায়ের হার্দিকের বিরুদ্ধে
Image

আম্বেদকরকে নিয়ে বিতর্কিত টুইট, থানায় অভিযোগ দায়ের হার্দিকের বিরুদ্ধে

যোধপুর, ২২ মার্চ (হি.স.) : ভীমরাও আম্বেদকরকে নিয়ে একটি বিতর্কিত টুইট করে বিপাকে ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া। এই টুইটের প্রতিবাদে তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়েরের নির্দেশ জারি করা হয়েছে ।
অভিযোগ, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর হার্দিক তাঁর টুইটে শুধুমাত্র অম্বেদকরের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করেননি, সেইসঙ্গে তাঁর জনগোষ্ঠীর লেকেরদের ভাবাবেগেও আঘাত করেছেন। একটি পোস্টে হার্দিক একটি মন্তব্য করেন। এই মন্তব্য সমাজের একটি বিশেষ শ্রেণীর ভাবাবেগে আঘাত করেছে। হার্দিক টুইট করেছিলেন, “কোন আম্বেদকর??? যিনি আমাদের দেশে ভ্রান্ত আইন প্রণয়ন করেছিলেন, নাকি সেই ব্যক্তি যিনি আমাদের দেশে সংরক্ষণের মতো একটি ব্যাধি বহন করে এনেছিলেন।”
প্রসঙ্গত, ভারতের সংবিধান প্রণেতা হলেন ভীমরাও আম্বেদকর। তিনি একদিকে যেমন উচ্চ শিক্ষিত ছিলেন, তেমনই রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক ছিলেন। সমাজের বহু মানুষকে তিনি উদ্বুদ্ধ করে । রাজস্থানের রাষ্ট্রীয় ভীমসেনার সদস্য ডি আর মেঘওয়াল দাবি করেছেন হার্দিক দেশের সংবিধানকে অসম্মান করেছেন। পাশাপাশি সংরক্ষণের আওতায় পড়া দেশের একটি বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করেছেন।
তিনি আরও বলেন, “গত জানুয়ারি মাসে আমি পান্ডিয়ার মন্তব্যটি সম্পর্কে সোশাল মিডিয়া থেকেই জানতে পারি। আম্বেদকরের মতো একজন মানুষের জন্য এমন মন্তব্য সত্যিই অসম্মানজনক। এমন মন্তব্যের জন্য সমাজে হিংসা এবং বিভাজন সৃষ্টি হচ্ছে। এমন মন্তব্য করে হার্দিক সত্যিই একটি গুরুতর অপরাধ করেছে। গোটা সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে।” পাশাপাশি বরোদার এই ক্রিকেটারের জন্য তিনি উচিত শাস্তিও দাবি করেছেন। হার্দিক যা করেছেন তাতে তা গুরুতর অপরাধ এবং তাঁর কড়া শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন মামলাকারী বি আর মেগাওয়াল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top