News Flash

  • Home
  • Uncategorized
  • আউটসোর্সিং বন্ধ করতে মার্কিন কংগ্রেসে পেশ বিল, প্রভাব পড়তে চলেছে ভারতীয় আইটি ক্ষেত্র
Image

আউটসোর্সিং বন্ধ করতে মার্কিন কংগ্রেসে পেশ বিল, প্রভাব পড়তে চলেছে ভারতীয় আইটি ক্ষেত্র

ওয়াশিংটন, ২১ মার্চ (হি.স.) : মার্কিন প্রশাসনের উদ্যোগে কাজ হারাতে চলেছে বহু ভারতীয় | বিদেশে আউটসোর্সিং বন্ধ করতে উদ্যোগী হল মার্কিন প্রশাসন। আমেরিকার কলসেন্টারগুলোর যাতে ওই দেশের মানুষেরাই কাজ পেতে পারেন সেই ব্যবস্থা করতে মার্কিন কংগ্রেসে পেশ হল প্রস্তাবিত আউটসোর্স বিল। যার ফলে প্রবল প্রতিকূলতার সম্মুখীন হতে চলেছে ভারতীয় তথ্যপ্রযুক্তি শিল্প।
ক্ষমতায় আসার আগে ভারতে আউটসোর্সিং বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তা বাস্তবায়িত করতে চলেছেন | বিদেশে আউটসোর্সিং বন্ধ করতে উদ্যোগী হল মার্কিন প্রশাসন। মার্কিন কংগ্রেসে পেশ হল প্রস্তাবিত আউটসোর্স বিল। যার ফলে প্রবল প্রতিকূলতার সম্মুখীন হতে চলেছে ভারতীয় তথ্যপ্রযুক্তি শিল্প। আশঙ্কা করা হচ্ছে যে ওই বিলের কারণে ভারতের তথ্যপ্রযুক্তি শিল্প চাপে পড়তে চলেছে।
মার্কিন বিলটি এনেছেন সেনেটার শেরড ব্রাউন। আইনসভায় বিল পেশের সময় এই বক্তব্য রাখেন সাংসদ ব্রাউনি। ভারতের মতো দেশে কম খরচে কর্মী পাওয়া যায়। সেই কারণে বহু মার্কিন সংস্থা নিজের দেশে ঝাপ গুটিয়ে ভারত বা মেক্সিকোর মতো দেশে পাড়ি জমিয়েছে। যার ফলে মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে আমেরিকার যুব সম্প্রদায়ের।
বিলে বলা হয়েছে, বিদেশের কল সেন্টারে ‌যেসব কর্মী কাজ করেন তাদের লোকেশন জানাতে হবে। শুধু তাই নয় গ্রাহক তাঁর কল মার্কিন ‌যুক্তরাষ্ট্রে সার্ভিস এজেন্টকে কল ট্রান্সফার করতে পারেন। নতুন এই বিলে আরও বলা হয়েছে, মার্কিন ‌যুক্তরাষ্ট্রের ‌যেসব কোম্পানি বিদেশে কল সেন্টার খুলেছে তাদের একটি তালিকা তৈরি করা হোক। পাশাপাশি ‌যেসব কোম্পানি দেশের বাইরে কল সেন্টার খোলেনি তাদের বিশেষ সুবিধে দেওয়া হোক।
কম খরচে কাজ হাসিল করার জন্য ভারতীয় কর্মীদের দিয়ে কাজ করিয়ে নেয় মার্কিন সংস্থাগুলি। এর ফলে ওই দেশে কর্মসংস্থানে ভাটা পড়ছে। এই অভিযোগ দীর্ঘদিনের। প্রচলিত নিয়ম হচ্ছে আমেরিকান গ্রাহকের কল ভারতের মতো স্বল্প ব্যয়ের দেশে পাঠানো হত। ভারতীয় কল সেন্টারের কর্মীরা মার্কিন উচ্চারণে গ্রাহকের প্রয়োজন মেটাতেন। কিন্তু, নতুন যে বিল পেশ হয়েছে সেখানে বলা হয়েছে যে গ্রাহক চাইলে তাঁর কল আমেরিকায় থাকা কোনও সেন্টারে ফেরত পাঠানোর বিকল্প ব্যবস্থা রাখতে হবে। আর যে সমস্ত সংস্থা দেশের বাইরে কল আউটসোর্স করে, তাদের সরকারি কাজের বরাত দেওয়া হবে না। আর এভাবেই দেশের কাজ দেশেই রাখার ব্যবস্থা পাকা করতে চাইছে মার্কিন প্রশাসন। যার ফলে বড়সড় বিপদের মুখে পড়তে চলেছে ভারতে কল সেন্টারের চাকরি | এক ধাক্কায় ছাঁটাইয়ের মুখে পড়তে পারেন হাজার হাজার ভারতীয়।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top