News Flash

  • Home
  • Uncategorized
  • ফিলিপিন্সে যাত্রীবাহী বাস খাদে পড়ে মৃত্যু হল ১৯ জনের, আহত ২১ জন
Image

ফিলিপিন্সে যাত্রীবাহী বাস খাদে পড়ে মৃত্যু হল ১৯ জনের, আহত ২১ জন

ম্যানিলা, ২২ মার্চ (হি.স.) : মিন্দোরে দ্বীপের মধ্যদিয়ে রাজধানী ম্যানিলার দিকে যাওয়ার সময়ে খাদে যাত্রীবাহী বাস পড়ে মৃত্যু হল অন্তত ১৯ জনের৷ দুর্ঘটনায় জখম আরও ২১ জন যাত্রী৷ রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে| প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরা দুর্ঘটনার কারণ হিসেবে জানিয়েছেন, গত রাতে ফিলিপিন্সে যাত্রীবাহী বাসটি যখন রাজধানী ম্যানিলার দিকে যাচ্ছিল তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে| চালক বাসটির গতি সামলাতে না পারায় বাসটি সোজা গিয়ে বাসটি ব্রিজের রেলিং ভেঙে ৪৯ ফুট গভীর খাদে পড়ে যায়। এদিকে আচমকা এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্ঘটনাস্থলের আশপাশ চত্বরে| প্রশাসন এবং স্থানীয় মানুষের ততপরতায় চলে উদ্ধার কার্য| তবে প্রাথমিক ভাবে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| খতিয়ে দেখা হচ্ছে প্রকৃত কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে| বেছে যাওয়া যাত্রীদের অনেকেই জানিয়েছেন সম্ভবত চাল নিদ্রাছন্ন হয়ে পরেছিল| মৃতদের মধ্যে ওই বাসের চালক রয়েছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে| প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, রাজধানী ম্যানিলা থেকে ১৯৫ কিলোমিটার দক্ষিণে সাবলায়ান শহরে এ দুর্ঘটনা ঘটে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top