News Flash

  • Home
  • Uncategorized
  • শহরতলীতে রেশন দোকানে অগ্ণিকান্ড
Image

শহরতলীতে রেশন দোকানে অগ্ণিকান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ ৷৷ গভীর রাতে চান্দিনামুড়ায় একটি রেশন শপ পুড়ে ছাই হয়ে গিয়েছে৷

জানা গেছে, সোমবার রাত আনুমানিক আড়াইটে নাগাদ রামনগর ফাঁড়ির অন্তর্গত চান্দিনামুড়ায় বুবাই দাসের রেশন শপে আগুন লাগে৷ খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে আগুন আয়ত্বে আনেন৷ কিন্তু, আগুনে প্রায় ২ লক্ষ টাকার রেশন সামগ্রী নষ্ট হয়েছে বলে দাবি বুবাই দাসের৷ আগুন সূত্রপাত কোথা থেকে, সেবিষয়ে দমকল কর্মীরা কিছু জানাতে পারেননি৷ কিন্তু, বুবাইবাবুর অভিযোগ, সিপিএম সমর্থক হওয়ায় তাঁর রেশন শপে বিজেপি কর্মীরাই আগুন লাগিয়ে৷ মঙ্গলবার সকালে স্থানীয় বিধায়ক সুরজীৎ দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ রেশন শপের মালিককে সহায়তার আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top