News Flash

  • Home
  • Uncategorized
  • ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন, কুণাল খেমুকে জরিমানা মুম্বই পুলিশের
Image

ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন, কুণাল খেমুকে জরিমানা মুম্বই পুলিশের

মুম্বই, ২১ মার্চ (হি.স.): মাথায় হেলমেট না নিয়ে বাইক চালানোর অপরাধ ও ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন করার দায়ে বলিউড অভিনেতা কুণাল খেমুকে জরিমানা করল মুম্বই পুলিশ| বুধবার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল মারফত মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, ‘কুণাল খেমু আপনি বাইক চালাতে ভালোবাসেন, আর আমরা প্রত্যেকে নাগরিকের নিরাপত্তাকে ভালোবাসি| একটি ই-চালান পাঠানো হয়েছে|’ মুম্বই পুলিশের টুইটের পরিপ্রেক্ষিতে ক্ষমাও চেয়েছেন ‘গোলমাল এগেইন’ ছবির অভিনেতা কুণাল খেমু|

মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত কুণাল খেমু জানিয়েছেন, ‘ছবিগুলি দেখলাম, সত্যিই খুব খারাপ লাগছে| আমি বাইক চালাতে ভালোবাসি এবং প্রতিদিনই চালাই| ক্ষমা চাইছি, আমি ভুল উদাহরণ তৈরি করতে চাই না|’ প্রসঙ্গত, কয়েকবছর আগে বম্বে হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, মোটরবাইক চালানোর সময় মোটরবাইক চালক ও আরোহী উভয়কেই মাথায় হেলমেট পরতে হবে| সেই নিয়মই লঙ্ঘন করেছেন অভিনেতা কুণাল খেমু|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top