News Flash

  • Home
  • Uncategorized
  • জোটের প্রশ্নে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্কই রাখতে চায় না কেরল সিপিএম
Image

জোটের প্রশ্নে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্কই রাখতে চায় না কেরল সিপিএম

কলকাতা, ২১ মার্চ (হি.স.): জোটের প্রশ্নে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্কই রাখতে চায় না কেরল সিপিএম ৷ তিরুঅনন্তপুরমে রাজ্য কমিটির বৈঠকে প্রকাশ কারাতের খসড়া প্রস্তাবে এমনটাই বলা হয়েছে ৷ আর সেই খসড়া প্রস্তাব পাশও হয়ে গেছে কেরল রাজ্য কমিটির বৈঠকে ৷ হায়দ্রাবাদের পার্টি কংগ্রেসে ওই খসড়াকে সমর্থনের সিদ্ধান্ত হয়েছে ৷ তবে,পশ্চিমবঙ্গের সিপিএম প্রকাশের কারাতের তৈরি খসড়ায় সংশোধনী চাইবে বলেই রাজনৈতিক মহলের ধারনা ৷
গত জানুয়ারিতে কলকাতায় কেন্দ্রীয় কমিটির বৈঠকে সীতারাম ইয়েচুরি ও প্রকাশ কারাত পৃথক পৃথক খসড়া প্রস্তাব পেশ করেছিলেন ৷ কিন্তু, ভোটাভুটিতে প্রকাশ কারাতের খসড়াটি অনুমোদিত হয় ৷ নিয়ম অনুযায়ী, সারা দেশের প্রত্যেকটি রাজ্য সম্মেলনে অনুমোদিত খসড়া নিয়ে আলোচনা হবে ৷ পার্টির সদস্যরা সেই খসড়ার বিপক্ষে সংশোধনী আনতে পারেন ৷ খসড়াটি চূড়ান্ত হবে হায়দরাবাদে দলের সাধারণ সম্মেলনে বা পার্টি কংগ্রেসে ৷ কিছুদিন আগেই সীতারাম ইয়েচুরি পার্টির অভ্যন্তরে রাজ্য সম্মেলন চলাকালীন বলেছিলেন, ‘ত্রিপুরায় হারের পরিপ্রেক্ষিতে এই খসড়া সংশোধনের খুবই প্রয়োজন রয়েছে ৷ না হলে, আগামী দিনে বিজেপির মত ‘সাম্প্রদায়িক’ ও ‘ফ্যাসিবাদী’ শক্তিকে দেশের মাটিতে আটকানো যাবে না’ ৷ কেরল, অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর প্রকাশ কারাতের অনুগামীরা কংগ্রেসের সঙ্গে জোটের বিপক্ষে যেতে চেয়েছেন ৷ অন্যদিকে, সীতারাম ইয়েচুরির পক্ষে কথা বলেন পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খন্ডের নেতারা ৷ ইতিমধ্যেই পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি পশ্চিমবঙ্গে রাজ্য কমিটির বৈঠকে যোগ দিতে এসে প্রকাশ কারাতের তৈরি খসড়ার ওপর সংশোধনী আনার জন্য কর্মীদের অনুরোধ জানিয়ে রেখেছেন ৷ রাজ্য কমিটির বৈঠকে অধিকাংশ জেলাই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোটের লক্ষ্যে অসাম্প্রদায়িক জোটের পক্ষেই সওয়াল করেছে ৷ সেদিক থেকে দেখতে গেলে, হায়দরাবাদের পার্টি কংগ্রেসে সিপিএমের কেরল এবং বেঙ্গল লবির সম্মুখ সমরে নামতে চলেছে ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top