News Flash

  • Home
  • Uncategorized
  • ফের রক্তাক্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চলল গুলি
Image

ফের রক্তাক্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চলল গুলি

ঢাকা, ২১ মার্চ (হি.স.) : ফের রক্তাক্ত হয়ে উঠল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়৷ ক্ষমতাসীন আওয়ামি লিগের শাখা সংগঠন ছাত্রলিগের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বিশ্ববিদ্যালয় চত্বর৷ চলল গুলিও৷ এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েচে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। অধ্যাপক জাফর ইকবালকে প্রকাশ্যে খুনের চেষ্টার পর ফের এমন ঘটনায় চিন্তিত প্রশাসন৷

খবরে প্রকাশ, প্রকাশ্যে গুলি বোমা নিয়ে এক গোষ্ঠী অন্যকে শাসিয়ে যাচ্ছে৷ অার পুলিশ নীরব দর্শক এমনই অভিযোগ৷ ঘটনায় তীব্র উত্তেজনা ক্যাম্পাসে৷ অন্যান্য পড়ুয়ারা আতঙ্কিত৷ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এমনই অভিযোগ করেছে পড়ুয়ারা৷ গুলিতে জখম ছাত্রের নাম আব্দুল্লা রনি৷ তাকে নিয়ে  স্থানীয় ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

জানা গিয়েছে,  সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান৷ ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলোজির ছাত্র রনি ক্যান্টিনে নিজের গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছিল৷ সেই সময় অপর গোষ্ঠী হামলা চালায়৷ দুপক্ষের মারামারির মাঝে গুলি চালায় হামলাকারীর৷ সেই গুলি পায়ে লেগে লুটিয়ে পড় রনি৷ এরপরেই ঘটনা তীব্র আকার নেয়৷ হামলাকারীদের তাড়া করে অন্য গোষ্ঠীর সমর্থকরা৷ শুরু হয় ভাঙচুর৷ খবর পেয়ে ঘটনাস্থলে অাসে পুলিশ৷ অাপাতত পরিস্থিতি উত্তপ্ত হলেও পুলিশ বিশ্ববিদ্যালয় চত্বর ঘিরে রেখেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top