News Flash

  • Home
  • Uncategorized
  • কর্তব্য থেকে বিশ্রাম, মায়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও’র পদত্যাগ
Image

কর্তব্য থেকে বিশ্রাম, মায়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও’র পদত্যাগ

নেপিদ, ২১ মার্চ (হি.স.): ‘কর্তব্য থেকে বিশ্রাম’ নেওয়ার জন্য মায়ানমারের সিভিলিয়ান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন থিন কিয়াও| বুধবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে মায়ানমারের প্রেসিডেন্টের কার্য্যালয় থেকে বিবৃতি মারফত জানানো হয়েছে, ‘বর্তমান কর্তব্য এবং দায়িত্ব থেকে বিশ্রাম নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে|’ প্রেসিডেন্টের কার্য্যালয় থেকে আরও জানানো হয়েছে, ‘মায়ানমার সংবিধানের ৭৩ (বি), অনুচ্ছেদ অনুযায়ী আগামী সাত দিনের মধ্যেই প্রেসিডেন্টের পদে কাউকে বসাতে হবে|’ শোনা যাচ্ছে, ভাইস-প্রেসিডেন্ট উ মিহন্ত সোয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে থিন কিয়াও-এর জায়গায় স্থলাভিষিক্ত হবেন|
দীর্ঘ সামরিক শাসনের পর মায়ানমারে গণতান্ত্রিক নির্বাচনে আং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসে| ২০১৫ সালের নভেম্বর মাসের নির্বাচনে এনএলডি এই বিজয় পায়| ২০১৬ সালের মার্চ মাসে থিন কিয়াও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন| দায়িত্ব নেওয়ার দু’বছরের মাথায় পদত্যাগ করলেন তিনি| প্রসঙ্গত, থিন কিয়াও সুচির ডান হাত হিসেবে পরিচিত ছিলেন|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top