News Flash

  • Home
  • Uncategorized
  • উইকেট পতন শুরু, উত্তর প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন রাজ বব্বর
Image

উইকেট পতন শুরু, উত্তর প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন রাজ বব্বর

লখনউ, ২১ মার্চ (হি.স.): সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র গুরুত্বপূর্ণ অধিবেশন শেষ হতেই উইকেট পতন শুরু হয়ে গেল| রাজনৈতিক মহলে প্রবল জল্পনার মধ্যেই উত্তর প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন বলিউড অভিনেতা তথা বিশিষ্ট রাজনীতিক রাজ বব্বর| রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে, ২০১৯ লোকসভা নির্বাচনে কিছু ব্রাহ্মণ নেতৃবৃন্দই নেতৃত্ব দেবেন| এমতাবস্থায় বুধবার সকালে রাজ বব্বর জানালেন, তিনি উত্তর প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন| রাজ বব্বর আরও জানিয়েছেন, ‘দলীয় হাইকম্যান্ড চেয়েছিল, তাই এই সিদ্ধান্ত নিয়েছি আমি|’
যদিও কংগ্রেস সূত্রের খবর, যতক্ষণ না পর্যন্ত নতুন কাউকে উত্তর প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন রাজ বব্বরই| শোনা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে জাতীয় প্রচারাভিযান আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে রাজ বব্বরকে| প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই উত্তর প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজ বব্বর|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top