News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান সুব্রামানিয়াম স্বামীর
Image

আইসিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান সুব্রামানিয়াম স্বামীর

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.) : ইজারায়েল ও আমেরিকার সঙ্গে জোটবদ্ধ হয়ে আইসিসের বিরুদ্ধে ভারতের অভিযান চালানো উচিত বলে দাবি করলেন সুব্রামানিয়াম স্বামী। ইরাকের মসুলে আইসিসের হাতে ৩৯ জন ভারতীয়ের মৃত্যুর বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে জোটবদ্ধ ভাবে আইসিসের বিরুদ্ধে অভিযান চালানো উচিত। আমাদের লোকবল রয়েছে, আমেরিকার কাছে অস্ত্র রয়েছে এবং ইজরায়েলের কাছে গোপন তথ্য রয়েছে। তাই এই তিনের ঐক্যবদ্ধ বাহিনী খুবই শক্তিশালী হবে। আইসিস যেসব দেশে রয়েছে সেখানে কোনও সঙ্কোচ ছাড়াই ভারতের সেনা পাঠানো উচিত।
প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্যসভায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, ইরাকের মসুলে ৩৯ জন ভারতীকে খুন করেছে আইসিস জঙ্গিরা। ২০১৪ সালে ইরাকের মসুলে ৩৯ জন ভারতীয় নিখোঁজ হয়ে গিয়েছিল। সেই বছরেই তাদের নৃশংস ভাবে খুন করে আইসিস। মৃতদেহগুলিকে একটি পাহাড়ে নীচে পুঁতে রাখে আইসিস জঙ্গিরা। নিহতদের ভারতীয়ের মধ্যে ৩১ জন পঞ্জাবের বাসিন্দা, ৪ জন হিমাচলপ্রদেশের এবং বাকিরা বিহার এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top