News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্নিগর্ভ পরিস্থিতি না থাকলে উন্নয়নের নিরিখে হায়দরাবাদকে ছাড়িয়ে যেত কাশ্মীর : জিতেন্দ্র সিং
Image

অগ্নিগর্ভ পরিস্থিতি না থাকলে উন্নয়নের নিরিখে হায়দরাবাদকে ছাড়িয়ে যেত কাশ্মীর : জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): বিগত কয়েক দশকের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য কাশ্মীরের আর্থিক অবস্থা দেশের অনান্য রাজ্যের তুলনায় অনেক পিছিয়ে, এমনই জানালেন কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং। জম্মু ও কাশ্মীরের পড়ুয়াদের সঙ্গে এক আলোচনা সভায় কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতির জন্যই উপত্যকা পিছিয়ে রয়েছে। বিগত ২৫-২৬ বছরে পরিস্থিতি বেহাল না হলে অনেক বেশি উন্নত হতে পারত। কাশ্মীর উপত্যকা দিল্লির সমকক্ষ হতে পারত এবং বিকাশের ক্ষেত্রে হায়দরাবাদকেও ছাড়িয়ে যেতো।
এই বিষয়ে হতাশা পাশপাশি আশার বাণীও শুনিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, পরিস্থিতি উন্নত হচ্ছে। রাজ্যের যুব সম্প্রদায় আগের তুলনায় অনেক বেশি সচেতন হয়েছে।
প্রসঙ্গত বিগত প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের বাড়বাড়ন্তর ফলে উন্নয়নের ধারা স্তব্ধ হয়ে গিয়েছে। এই ২৫ বছরে প্রায় প্রতিদিনই কোনও না কোনও সন্ত্রাসবাদী হামলা বা নাশকতামূলক হামলার জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছে কাশ্মীর। অন্যদিকে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সীমান্তে প্রায়ই গোলাবর্ষণ করে পাকিস্তান। এই সাড়াসি চাপে জেরাবার কাশ্মীর। আর সেই কারণেই উন্নয়নের ধারা স্তব্ধ হয়েছে গিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top