News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বিনিয়োগ বাড়াতে দক্ষ কর্মীর অভাব দূর করা হবে ঃ প্রযুক্তিমন্ত্রী
Image

রাজ্যে বিনিয়োগ বাড়াতে দক্ষ কর্মীর অভাব দূর করা হবে ঃ প্রযুক্তিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ তথ্য ও প্রযুক্তির মাধ্যমে কর্মসংস্থান এবং স্বনির্ভরতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ কিন্তু, দক্ষ কর্মীর অভাবে অনেকেই রাজ্যে বিনিয়োগ করতে চাইবেন না৷ তাই, রাজ্যের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে স্ক্রিনিংয়ের মাধ্যমে কয়েকজনকে বাছাই করে রাজ্য সরকারের স্পন্সরে বহির্রাজ্যের নামী সংস্থায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে৷ যাতে, তাঁরা ফিরে এসে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে অন্যদের দক্ষতা বাঁড়াতে সহযোগিতা করতে পারেন৷ তখন, অনেকেই রাজ্যে তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইবেন৷ সোমবার মহাকরণে একথা জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী সুদীপ রায় বর্মন৷

এদিন তিনি তথ্য ও প্রযুক্তি দপ্তরের সাথে রাজ্যের তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন৷ ওই বৈঠকে বেঙ্গালুরুর একটি নামী সংস্থার কর্ণধার অনিল পান্ডেও উপস্থিত ছিলেন৷ বৈঠকে আলোচনায় উঠে এসেছে, রাজ্যের মূল সমস্যা হল দক্ষ কর্মীর অভাব৷ ডিগ্রিধারী বেকার অনেক রয়েছেন, কিন্তু তাঁদের মধ্যে দক্ষতার যথেষ্ট অভাব রয়েছে৷ ফলে, বিনিয়োগকারীরা এরাজ্যে আসতে চাইবেন না, কারণ দক্ষ কর্মীর অভাবে কাজ করাই দায় হবে৷

তথ্য ও প্রযুক্তি মন্ত্রীর কথায়, এনআইটি, টিআইটি সহ দুটি বেসরকারী কলেজ থেকে কারীগরিবিদ্যায় উত্তীর্ণদের স্ক্রিনিংয়ের মাধ্যমে বাছাই করা হবে৷ যাঁরা ইতিমধ্যে কোন সংস্থায় কাজ করছেন তাঁদের মধ্যে থেকেও স্ক্রিনিং করা হবে৷ বাছাই করার পর তাঁদের বহির্রাজ্যে নামী সংস্থায় প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঠানো হবে৷ শর্ত রেখেই রাজ্য সরকার স্পন্সর করবে৷ কারণ, তাঁদের প্রশিক্ষণের সমস্ত ব্যয়ভার রাজ্য সরকার বহন করবে৷ তাই, প্রশিক্ষণ শেষে রাজ্য সরকারের জন্যই তাঁদের কাজ করতে হবে৷ মন্ত্রী জানান, প্রশিক্ষণ শেষে রাজ্যে ফিরে আসার পর তাঁদের বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে বেকারদের দক্ষতা বিকাশের দায়িত্ব দেওয়া হবে৷

তাঁর কথায়, স্টার্টআপ ইন্ডিয়া প্রজেক্টের অন্তর্গত বিনিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার সবরকম সহায়তা দেবে৷ বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাইতে কনক্লেভে রাজ্য অংশ নেবে৷ তাঁর বক্তব্য, রাজ্যে দক্ষ কর্মী অভাব মিটলে বিনিয়োগের দরজা খুলে যাবে৷ কারণ, রাজ্যে হাইস্পিড ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং অফিস খোলার জন্য বিনামূল্যে জায়গার ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার৷ তাঁর দাবি, বহির্রাজ্যে কর্মরত অনেকেই রাজ্যে ফিরতে চাইছেন৷ তিনি জানান, বিনিয়োগকারীদের বিশেষ ভর্তূকীর ব্যবস্থাও করবে রাজ্য সরকার৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top