News Flash

  • Home
  • Uncategorized
  • দুমকা কোষাগার মামলায় দোষীসাব্যস্ত হলেন লালু, বেকসুর খালাস জগন্নাথ মিশ্র
Image

দুমকা কোষাগার মামলায় দোষীসাব্যস্ত হলেন লালু, বেকসুর খালাস জগন্নাথ মিশ্র

রাঁচি, ১৯ মার্চ (হি.স.): পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলা, দুমকা কোষাগার মামলায় রাঁচির বিশেষ সিবিআই আদালতে দোষীসাব্যস্ত হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদব| পশুখাদ্য কেলেঙ্কারির ছ’টি মামলার মধ্যে ইতিমধ্যেই তিনটি মামলায় দোষীসাব্যস্ত হয়েছেন লালু| আর সোমবার চতুর্থ মামলাটিতেও দোষীসাব্যস্ত হলেন আরজেডি সুপ্রিমো| তবে, দুমকা কোষাগার মামলায় লালু দোষীসাব্যস্ত হলেও, স্বস্তি পেলেন বিহারের অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র| রাঁচির বিশেষ সিবিআই আদালত জগন্নাথ মিশ্রকে বেকসুর খালাস ঘোষণা করেছে| লালু ছাড়াও দুমকা কোষাগার মামলায় ১৬ জন অভিযুক্ত দোষীসাব্যস্ত হয়েছেন এবং বেকসুর খালাস হয়েছেন ১২ জন |
শারীরিক অসুস্থতাজনিত কারণে গত তিন দিন ধরে হাসপাতালে চিকিত্সাধীন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব| শারীরিক অসুস্থতা সত্ত্বেও এদিন রাঁচির বিশেষ সিবিআই আদালতের উদ্দেশে রওনা হন লালু, কিন্তু আদালতে পৌঁছানোর আগেই আরজেডি সুপ্রিমোকে দোষীসাব্যস্ত ঘোষণা করেছে রাঁচির বিশেষ সিবিআই আদালত| লালু এদিন দোষীসাব্যস্ত হওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে একহাত নেন আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং| মোদী-নীতীশকে আক্রমণ করে রঘুবংশ প্রসাদ সিং বলেছেন, ‘নরেন্দ্র মোদী এবং নীতীশ কুমারের খেলা সত্যিই আজব| পুনরায় রেহাই পেলেন জগন্নাথ মিশ্র, আর লালুর হল জেল| একজনের জেল, অপরজনের বেল (জামিন)| এটাই নরেন্দ্র মোদীর খেলা|’
উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারির ছ’টি মামলার মধ্যে ইতিমধ্যেই তিনটি মামলায় দোষীসাব্যস্ত হয়েছেন লালু প্রসাদ যাদব| সোমবার চতুর্থ মামলাটিতেও (দুমকা কোষাগার মামলা) দোষীসাব্যস্ত হলেন আরজেডি সুপ্রিমো| এই মামলায় লালু প্রসাদ যাদব ও জগন্নাথ মিশ্র সহ মোট ৩১ জন অভিযুক্ত ছিলেন| সোমবার ১৬ জন অভিযুক্তকে দোষীসাব্যস্ত করেছে রাঁচির বিশেষ সিবিআই, আদালতে বেকসুর খালাস হয়েছে জগন্নাথ মিশ্র সহ মোট ১২ জন |

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top