News Flash

  • Home
  • Uncategorized
  • রাম-দা, পিস্তলসহ বিস্তর আগ্ণেয়াস্ত্র উদ্ধার সোনামুড়ায়
Image

রাম-দা, পিস্তলসহ বিস্তর আগ্ণেয়াস্ত্র উদ্ধার সোনামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ মার্চ৷৷ সোনামুড়া খেদাবাড়িতে প্রচুর পরিমানে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ পথের ধারে অস্ত্রগুলি ফেলে রাখা

উদ্ধার করা ধারালো ও আগ্ণেয়াস্ত্র৷ ছবি নিজস্ব৷

হয়েছিল৷ এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র মহকুমায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

রবিবার সোনামুড়া মহকুমার অধীন খেদাবাড়ীতে পথের ধারে অস্ত্রগুলি দেখতে পান স্থানীয় জনগণ৷ পথের ধারে এভাবে অস্ত্র ফেলে রাখার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা৷ দ্রুত খবর দেওয়া হয় থানায়৷ এরপর পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং খোলা আকাশের নীচে এভাবে অস্ত্র পড়ে থাকতে দেখে তাঁরা এলাকাটিকে ঘিরে রেখে উর্দ্ধতন পুলিশ আধিকারীকদের খবর দেন৷

ঘটনাস্থলে ছুটে আসেন সোনামুড়া মহকুমার পুলিশ আধিকারীক গমনজয় রিয়াং৷ পরে মহকুমা পুলিশ আধিকারীকের নেতৃত্বে পুলিশ এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা অস্ত্রগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ উদ্ধারকৃত অস্ত্রগুলির মধ্যে রয়েছে, সাতটি পিস্তল, দুইটি বন্দুক, দুইটি বন্দুকের বাট, ছয়টি রাম-দা এবং কিরিচ৷ জানা গিয়েছে, উদ্ধারকৃত পিস্তলগুলি যথেষ্ট পুরনো৷ তবে সচল এবং চিনের তৈরী৷

সদ্য ক্ষমতাচ্যুত সিপিআইএম এর পার্টি অফিসগুলিতে ব্যাপকহারে অভিযান সংগঠিত করছে পুলিশ৷ ইতিমধ্যেই বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও পার্টি অফিস থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে৷ সংশ্লিষ্ট বিষয়ে ইতিমধ্যে বেশ স্থানীয় স্তরের সিপিআইএম নেতাকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধারণা করা হচ্ছে, এই ধরনের অভিযানের পরিপ্রেক্ষিতে উদ্ভুত সমস্যা সামাল দিতে স্থানীয় ক্যাডাররাই পথের ধারে অস্ত্রগুলি ফেলে রেখেছে৷

এদিকে, মহকুমা পুলিশ আধিকারীক গমনজয় রিয়াং জানিয়েছেন, অস্ত্রশস্ত্রগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে৷ এলাকায় অচিরেই সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করা হবে৷ এই অস্ত্র কে বা কারা ফেলে রেখেছে তাদের সন্ধানে পুলিশী তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যেই৷ তবে খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ তবে, ধারালো ও আগ্ণেয়াস্ত্র উদ্ধারের খবরে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ বিভিন্ন মহল থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে দাবী জানানো হয়েছে অবিলম্বে রাজ্যের প্রতিটি মহকুমায় সিপিএম পার্টি অফিস ও ট্রেড ইউনিয়নের অফিসে পুলিশী অভিযান চালানোর৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top