News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিকে ভোট দেয়ায় গৃহবধূকে কুপিয়ে ঘায়েল করল স্বামী ও ভাসুর
Image

বিজেপিকে ভোট দেয়ায় গৃহবধূকে কুপিয়ে ঘায়েল করল স্বামী ও ভাসুর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ মার্চ ৷৷ বিজেপিকে ভালবেসে ভোটাধিকার প্রয়োগ করায় স্বামী, ভাসুর এবং দেবর মিলে প্রতিনিয়ত অমানবিক অত্যাচার করতো পূর্ণিমা বেগমকে৷ পূর্ণিমার বয়স  পঁচিশ৷ রবিবার সকালে অত্যাচারের মাত্রা চরম রূপ নেয়৷ পূর্ণিমার সঙ্গে কথাকাটাকাটিতে ভাসুর ময়নাল হুসেন (৩৮), মিলন মিঞা (২৫), মিকাদ মিঞা (২০) এবং স্বামী সরীপ মিঞা (২৮) চারজনে মিলে ঘর থেকে দা এনে কুপিয়ে রক্তাক্ত করে৷ সঙ্গে সঙ্গে এলাকার লোকজন জড়ো হয় এবং বিশালগড় থানায় খবর পৌছায়৷ রক্তাক্ত পূর্ণিমাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী৷ তার মাথায় ২৪টি সেলাই লেগেছে বলে জানা গিয়েছে৷ পূর্ণিমার একটি কন্যাসন্তান রয়েছে৷ অবুঝ শিশুটিও মহিলা থানার এসআই শিপ্রা দাসকে সব কথা খুলে বলে৷ আহত পূর্ণিমা এবং সরীপ মিঞার শ্বশুরবাড়ির লোকজন তাদের পরিবারের সকলেই নাকি সিপিএম সমর্থিত৷ কিন্তু পূর্ণিমা বেগম নির্বাচনের সময় থেকেই বিজেপিকে সমর্থন করে আসছে৷ রাজনৈতিক হিংসায় নিজের স্ত্রীর উপর এত নির্মম অত্যাচার মানুষ করতে পারে না বলে এলাকাবাসীর বক্তব্য৷  পুলিশ একটি মামলা নিয়েছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top