News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের বিজনৌরে ট্রাক ও গাড়ির সংঘর্ষ, নিহত ৩
Image

উত্তরপ্রদেশের বিজনৌরে ট্রাক ও গাড়ির সংঘর্ষ, নিহত ৩

বিজনৌর, ১৯ মার্চ (হি.স.): ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩। সোমবার সকালে উত্তরপ্রদেশের বিজনৌর জেলায় এই দুর্ঘটনা ঘটে। ফেরার ঘাতক ট্রাকের চালক। সোমবার সকালে বিজনৌর জেলার নজিবাবাদ থানা এলাকার কোতওয়ালি সড়কে একটি স্কোরপিও গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। ঘটনাস্থলেই নিহত হন ৩ জন। দুর্ঘটনার বিকট আওয়াজ শোনার পরে ঘটনাস্থলে আসে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশ। দুর্ঘটনাস্থল থেকে ভিড় সরিয়ে উদ্ধার কাজ শুরু করে পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটির সামনের দিক একেবারে দুমড়ে মুচড়ে যায়। নজিবাবাদ থানার পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ির চালক মোহন নেগি, প্রাণনাথ ভাটিয়া এবং রামপ্রকাশের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রাণনাথ দিল্লি এবং রামপ্রকাশ ফরিদাবাদের বাসিন্দা। গাড়ির চালক মোহন নেগি উত্তরাখণ্ড রাজ্যের বাসিন্দা।
দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ট্রাক চালক। অভিযক্ত ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান ট্রাকটি খুব দ্রুত গতিতে আসছিল নিয়ন্ত্রণ হারিয়েই সেটি গাড়িটিকে ধাক্কা মারে। মৃতের পরিবারবর্গকে খবর দেওয়া হয়েছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top