News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর ও কর্মসংস্থান প্রসঙ্গে কেন্দ্রীয় সরকরের নিন্দায় মুখোর মনমোহন সিং
Image

কাশ্মীর ও কর্মসংস্থান প্রসঙ্গে কেন্দ্রীয় সরকরের নিন্দায় মুখোর মনমোহন সিং

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): কংগ্রেসের প্লেনারি সম্মেলনের মঞ্চ থেকে নজিরবিহীন ভাবে মোদী সরকারের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রবিবার প্লেনারি সম্মেলনের শেষদিনে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা মনমোহন সিং বলেন, নির্বাচনী প্রচারে মোদীজি অনেক লম্বাচওড়া প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। ২ কোটি কর্মসংস্থানের কথা তিনি বলেছিলেন। এখনও পর্যন্ত ২ লক্ষ কর্মসংস্থানও হয়নি।
পাশাপাশি বর্তমানে জম্মু ও কাশ্মীরের বেহাল দশার জন্য সরাসরি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দায়ী করেছেন মনমোহন সিং। এই বিষয়ে মনমোহন সিং বলেন, আমাদের সীমান্ত আজ নিরপত্তাহীনতায় ভুগছে। সীমান্তের ভেতরে এবং বাইরে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের।
অন্যদিকে কংগ্রেসের প্লেনারি সম্মেলন চলাকালীন রাম মন্দির নিয়ে মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার। ভারতীয় রাজনীতির বহুল চর্চিত বিষয়টি ফের তুলে ধরে বিনয় কাটিয়ার জানিয়েছেন, রাম জন্মভূমির জন্য আবারও আত্মত্যাগের সময় এসেছে। হিন্দু সম্প্রদায়ের মানুষকে এর জন্য তৈরি থাকতে হবে। ৬ ডিসেম্বর ১৯৯২ সালে মুলায়ম সিং যাদবের নির্দেশে গুলি চালানো হয়েছিল আর তাতে বহু মানুষ মারা গিয়েছিল। সেই রকমের আন্দোলন দরকার। আর হিন্দু সম্প্রদায়ের মানূষকে আত্মবলিদানের জন্য তৈরি থাকতে হবে।
প্রসঙ্গত বর্তমানে রাম জন্মভূমি বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। বিগত বেশ কয়েক দশক ধরে এই বিষয়টি জাতীয় রাজনীতিতে বহুল চর্চিত। সম্প্রতি আরএসএসের তরফ থেকে জানানো হয়েছিল বিতর্কিত ওই এলাকায় রাম মন্দির ছাড়াও অন্য আর কিছুই বানানো হবে। অনেকটা সেই সুরই শোনা গেল বিজেপি সাংসদ বিনয় কাটিয়ারের গলায়। কংগ্রেসের প্লেনারি সম্মেলন চলাকালীন এক বিজেপি নেতা এই রকম মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top