News Flash

  • Home
  • Uncategorized
  • প্লেনারি সম্মেলনের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ পি চিদম্বরমের
Image

প্লেনারি সম্মেলনের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ পি চিদম্বরমের

নয়াদিল্লি, ১৮ ফেব্রয়ারি (হি.স.): জাতীয় রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিজেপি বিরুদ্ধে নিন্দার ধারা অব্যহত রাখল কংগ্রেস। রবিবার প্লেনারি সম্মেলনের শেষদিনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পি চিদম্বরম। এই বিষয়ে তিনি বলেন, ড. মনমোহন সিং ১৪ কোটি মানুষকে দারিদ্রতার হাত থেকে মুক্ত করতে পেরেছিলেন। আর সেটাই তাঁর সবচেয়ে বড় সাফল্য ছিল। বিজেপি সরকার মানুষকে দারিদ্রতার দিকে ঠেলে দিয়েছে। দরিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষের সংখ্যা বেড়েই চলেছে। ভারতীয় নাগরিকদের প্রতি বিজেপি সরকার সব চাইতে বড় অপকার করেছে।
অন্যদিকে, কংগ্রেসের আমলে ভারতের উদারীকরণ হয়েছে বলে দাবি করে পি চিদম্বরম বলেন, বর্তমান সময়ে যে আর্থিক বৃদ্ধির কথা বলা হচ্ছে তা ১৯৯০ সালে রাজীব গান্ধী যখন উদারীকরণের বীজবপন করেন তখন থেকে শুরু হয়েছিল। ড. মনমোহন সিংয়ের আমলে তা আরও বেশী গতিশীলতা লাভ করে। বিজেপি এবং এনডিএ যা খুশি বলতে পারে কিন্তু রেকর্ড অন্য কথা বলবে। অন্যদিকে আরবিআই-কে কটাক্ষ করে পি চিদম্বরম বলেন, আরবিআইয়ের আধিকারিকদের তুলনায় তিরুপতির হুন্ডি সংগ্রহকরা দ্রুত টাকা গুনতে পারে।
পি চিদম্বরমের আগে এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, আর্থিক ব্যবস্থাকে বিজেপি ধ্বংস করে দিয়েছেন। এছাড়াও কৃষকদের দুরবস্থা, জিএসটি, নোটবন্দি নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন মনমোহন সিং। অন্যদিকে প্লেনারি সম্মেলনে কংগ্রেস নেতা আনন্দ শর্মা জানিয়েছেন, বর্তমানে ভারতের আন্তর্জাতিক সম্পর্কের অবস্থা খুবই খারাপ। বিভিন্ন দেশের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্কও বর্তমান সময়ে ভেঙে পড়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top