News Flash

  • Home
  • Uncategorized
  • সচিবালয়েও জনতার দরবারের আয়োজন
Image

সচিবালয়েও জনতার দরবারের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ এই প্রথমবার সচিবালয়েও জনতার দরবারের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী৷ সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সচিবালয়ের কনফারেন্স হলে রাজ্যবাসীর কথা শুনবেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ এছাড়াও সপ্তাহে দুইদিন নিজ বাসভবনে তিনি জনতার অভাব অভিযোগের কথা শুনবেন৷
মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এখন থেকে সপ্তাহের বুধবার, শুক্রবার ও শনিবার এই তিনদিন জনগণের সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের অভাব অভিযোগের কথা শুনবেন৷ বুধবার ও শনিবার সকাল আটটা থেকে সকাল নয়টা পর্যন্ত মুখ্যমন্ত্রী তাঁর বর্তমান বাসভবনে জনগণের সঙ্গে সাক্ষাৎ করবেন৷ শুক্রবার এই সাক্ষাৎকার অনুষ্টিত হবে সকাল দশটা থেকে দুপুর বারটার মধ্যে সচিবালয়ের কনফারেন্স হলে৷ সাক্ষাৎকার কালে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্যসচিব এবং বিভিন্ন দপ্তরের সচিবগণ যাতে জনগণের সমস্যার সমাধানের বিষয়ে সাথে সাথেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়৷ প্রসঙ্গত, এই প্রথম রাজ্যের মানুষের অভাব অভিযোগ মহাকরণে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top