News Flash

  • Home
  • Uncategorized
  • জল্পনাই সত্যি হল, এনডিএ জোট ছাড়ল টিডিপি
Image

জল্পনাই সত্যি হল, এনডিএ জোট ছাড়ল টিডিপি

নয়াদিল্লি ও অমরাবতী, ১৬ মার্চ (হি.স.): রাজনৈতিক মহলে জল্পনা চলছিল গত কয়েকদিন ধরেই, অবশেষে জল্পনাই সত্যি হল| এনডিএ জোট থেকে বেরিয়ে এল এন চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টি (টিডিপি)| অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রেসিডেন্ট এন চন্দ্রবাবু নাইডু এবং টিডিপি সদস্যদের মধ্যে টেলি-কনফারেন্সে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে| সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছিলেন, অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া কোনওভাবেই সম্ভব নয়| এরপরই মোদী সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে চন্দ্রবাবু নাইডু বলেছিলেন, রাজ্যকে বিশেষ মর্যাদা না দিলে জোটের কোনও অর্থ হয় না| এন চন্দ্রবাবু নাইডুর এই বার্তার পর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল, অবশেষে সেই জল্পনাই সত্যি হল| ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) থেকে বেরিয়ে এল এন চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টি|

 অন্ধ্র প্রদেশ সিএমও সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের সঙ্গে অবিচারের কারণে, এনডিএ থেকে সমর্থণ তুলে নিয়েছে টিডিপি| টিডিপি প্রেসিডেন্ট এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে টিডিপি পলিটব্যুরো সদস্য এবং সাংসদদের মধ্যে জরুরীকালীন টেলি-কনফারেন্সে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে| সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীতও হয়েছে|

উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা না দেওয়ায় বেজায় অখুশি তেলুগু দেশম পার্টি ও ওয়াইএসআর কংগ্রেস| এমতাবস্থায় চলতি মাসের ৭ তারিখ সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া কোনওভাবেই সম্ভব নয়| প্রতিবাদ ৮ মার্চ নরেন্দ্র মোদীর মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়েছিলেন দু’জন টিডিপি মন্ত্রী| এবার টিডিপি পলিটব্যুরোর সর্বসম্মত সিদ্ধান্তে এনডিএ জোট থেকেও সরে দাঁড়াল তেলুগু দেশম পার্টি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top