News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিহিংসা, গাড়ী পুড়ল আমবাসায়
Image

প্রতিহিংসা, গাড়ী পুড়ল আমবাসায়

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৩ মার্চ৷৷ রাজনৈতিক প্রতিহিংসার জেরে আগুনে ভস্মীভূত হয়ে গেছে একটি মারুতি গাড়ি৷ ঘটনা আমবাসা থানাধীন ডুলুবাড়ি এলাকায়৷ ঘটনার বিবরণ দিতে গিয়ে আমবাসা থানার জনৈক পুলিশ অফিসার জানিয়েছেন, গাড়ির মালিক পিন্টু পাল৷ প্রতিদিনের মতো বোনের বাড়িতে পিন্টু বাবু তাঁর গাড়িটি রেখে নিজের বাড়ি ফেরেন৷ কিন্তু গতকাল রাতে প্রায় দেড়টা নাগাদ গাড়িটি আগুনে পুড়ছে বলে এলাকার লোকদের চোখে পড়ে৷ খবর পেয়ে ছুটে আসেন গাড়ির মালিক পিন্টুবাবু৷ তখন স্থানীয় লোকজন গাড়ির আগুন নেভানোর ব্যর্থ চেষ্টাও করেন৷ এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ গাড়িতে আগুন লাগানোর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে গাড়ির মালিক অনুমান করছেন৷ পরবর্তী সময়ে খবর পেয়ে অগ্ণিনির্বাপকের দল ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন৷ কিন্তু ততক্ষণে সব শেষ৷ এদিকে ঘটনাস্থলে আমবাসা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top