News Flash

  • Home
  • Uncategorized
  • ডায়ারিয়ায় আক্রান্ত ১০৩, এলাকা পরিদর্শন করল বিশেষজ্ঞ টিম
Image

ডায়ারিয়ায় আক্রান্ত ১০৩, এলাকা পরিদর্শন করল বিশেষজ্ঞ টিম

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৩ মার্চ৷৷ স্বাভাবিক হয়ে উঠছে ডায়রিয়ার প্রাদুর্ভাব৷ স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ দল কদমতলায় ডায়ারিয়া কবলিত এলাকা পরিদর্শন করে এবং পরিস্থিতির বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন৷ মোট ১০৩ জন ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছিলেন৷ তাঁদের মধ্যে সকলেই চা-বাগানের শ্রমিক৷ সরকারী মতে দুই জনের মৃত্যু হয়েছে৷ কিন্তু, স্থানীয়দের বক্তব্য ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে৷

কদমতলা কূর্তি বিধানসভা কেন্দ্রের পিয়ারিছড়া এলাকায় ডাইরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৮ জন মানুষের৷ এবিষয়ে খবর প্রকাশের পর নড়েচড়ে বসে রাজ্য সরকার৷ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রিভেন্টিভ মেডিসিনের ডিরেক্টর ডাঃ এন ডার্লং মঙ্গলবার পিয়ারিছড়া, সোনাই চড়ি ও রানিবাড়ি এলাকা পরিদর্শন করেন৷ কথা বলেন ডাইরিয়া রোগে আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সঙ্গে৷ কথা বলেন, যে সকল মানুষ ডাইরিয়া রোগে আক্রান্ত তাদের সাথেও৷ তাঁর সাথে ছিলেন উত্তর জেলার সিএমও শঙ্কর দাস সহ এক ঝাঁক চিকিৎসক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিক৷ ছুটে যান তিনটি অঞ্চলের মেডিক্যাল হেল্প ক্যাম্পে চিকিৎসকরাও৷ তাঁদের সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ডাঃ ডার্লং৷

এদিন ডাঃ ডার্লং বলেন, যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অধিকাংশই ডাইরিয়া রোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন৷ বর্তমানে পিয়ারিছড়া, সোনাইচড়ি ও রানিবাড়িতে স্বাস্থ্য শিবির চলছে৷ পর্যাপ্ত পরিমানে ঔষুধপত্র দেওয়া হচ্ছে৷ তিনি আরও বলেন, এখন ডাইরিয়ার প্রাদুর্ভাব কমেছে৷ তবে যতদিন চিকিৎসকরা স্বাস্থ্য শিবির করবেন, ততদিন একান থেকেই ঔষুধপত্র দেবেন৷

অপরদিকে স্থানীয় জনগনেরও বক্তব্য, গতকাল থেকে ডাইরিয়ার প্রাদুর্ভাব কমেছে৷ এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে৷ এখন শুধু পাতলা পায়খানার সমস্যাটা রয়েছে৷ তবে বমি ভাব হওয়া বা বমি হচ্ছে না৷ পাশাপাশি স্থানীয়দের আরও অভিযোগ একমাস যাবৎ ডাইরিয়া রোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হলেও প্রশাসনের তরফে কোন ধরনের সহযোগিতার হাত বাড়ানো হয়নি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top