News Flash

  • Home
  • Uncategorized
  • ইভিএম বিকলের ট্রেডিশান অব্যাহত, চড়িলামে ভোট পড়ল ৮১.২১ শতাংশ
Image

ইভিএম বিকলের ট্রেডিশান অব্যাহত, চড়িলামে ভোট পড়ল ৮১.২১ শতাংশ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১২ মার্চ৷৷ ১৯চড়িলাম বিধানসভা আসনের নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ হয়েছে৷ সোমবার সকাল ৭ টায় থেকে ভোটগ্রহণ শুরু হয়৷ শেষ হয় বিকাল ৪টায় পর্যন্ত৷ মোট ভোট পড়েছে ৮১.২১ শতাংশ৷

৪০ টি ভোট গ্রহণ কেন্দ্রে মোট ৩৬ হাজার ৮৪০ জন ভোটার চারজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেন৷ নির্বাচন দফতরের তথ্য অনুসারে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.৮৭ শতাংশ৷ চড়িলাম বিধানসভার মোট ৪০টি বুথেই শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ হয়েছে ভোট গ্রহণ পর্ব৷ কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই৷ ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ১/২/৩৭ এবং ১৭ নং বুথে ইভিএম মেশিন বিকল হয়ে যাওয়ার ফলে ঘন্টা খানেক দেরী হয়েছে বুথ গুলিতে ভোট শুরু করতে৷ ১৮ বছরের নবীন ভোটার থেকে ৯৮ বছরের বৃদ্ধা পর্যন্ত ভোট দিতে এসেছেন উৎসবের মেজাজে৷ বিশ্রামগঞ্জ ৩৭ নং বুথের সামনে বিজেপি প্রার্থী যীষ্ণু দেববর্মা জানান উনি রেকর্ড ভোটে জয়ী হতে চলছেন৷ কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ বিএলওরা প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটার লিস্ট নিয়ে ভোটারদের সাহায্য করার জন্য ছিলেন৷ উৎসবের মেজাজে ভোট দিয়েছে চড়িলাম বিধানসভায় ভোটাররা জানিয়েছেন বিজেপি প্রার্থী যীষ্ণু দেববর্মা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top