নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ মানিক ভৌমিক হত্যাকান্ডে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে৷ ধারণা করা হচ্ছে ত্রিকোণ প্রেমের জেরে এই হত্যাকান্ড সংগঠিত করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, রবিবার রাতে মানিক ভৌমিককে হত্যা করা হয়৷ চারিপারায় বাসিন্দা মানিক ভৌমিকের দেহে অনেক আঘাতের চিহ্ণ রয়েছে৷ তবে মাথায় আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ ঘটনার অব্যবহিত পরেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ একই সঙ্গে ঘটনার তদন্তও শুরু হয়েছে৷ সোমবার এই হত্যাকান্ডের সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে৷ এদের মধ্যে একজন মৃতের স্ত্রী খেলন ভৌমিক এবং এই মহিলার প্রেমিক বলে অভিযুক্ত কৃষ্ণ দাস৷ আমতলি থানা কর্তৃপক্ষের দাবি, তাঁরা তদন্ত গুটিয়ে এনেছেন৷ পুলিশ স্থির নিশ্চিত ত্রিকোণ প্রেমের জেরে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে৷ আর এ বিষয়ে মৃতের সঙ্গে সংশ্লিষ্টদের দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল৷ পুলিশ এও জানিয়েছেন, মানিক ভৌমিক সবসময় আগরতলায় থাকেন না৷ তবে, এলাকা সূত্রে জানা গেছে, মানিক ভৌমিক নিম্বার্ক শিল্পাঞ্চলে একটি ঢেউটিনের ফ্যাক্টরিতে কাজ করতেন৷ বেশ কিছু দিন ধরে এই কোম্পানিতেই কাজ করছিলেন তিনি৷ এ দিকে অপর এক ঘটনায় এক তরুণী বধূর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে৷ মৃতদেহ উদ্ধার হয়েছে রাজধানীর বোধজংনগর থানাধীন পশ্চিম নোয়াবাদির দেবরাম ঠাকুরপাড়া গাঁওসভায় অন্তর্গত সেনপাড়া থেকে৷ বোধজংনগর থানার পুলিশ জানিয়েছে, মৃতার নাম মৌসুমী দেব৷ বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর ৷ বাড়ি শ্যামলীবাজার এলাকায়৷ পুলিশ এই ঘটনায় মৃতার স্বামী যোগেশ দেবকে আটক করেছে৷ তদন্তে নেমে পুলিশ জানিয়েছে ঘটনাটি খুন৷ কারণ মৃতদেহের গলায় আঘাতের চিহ্ণ পাওয়া গেছে৷ পুলিশ কথা অনুযায়ী গলায় কিছু প্যাঁচিয়ে গৃহবধূকে খুন করা হয়েছে৷
ত্রিকোণ প্রেমের জেরে খুন, স্বামীস্ত্রীসহ দুজন জেল হেফাজতে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















