News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাইভেট টিউশন বন্ধে কঠোর হচ্ছে রাজ্য সরকার, দেখা হচ্ছে ছাত্র-শিক্ষকের অনুপাতও
Image

প্রাইভেট টিউশন বন্ধে কঠোর হচ্ছে রাজ্য সরকার, দেখা হচ্ছে ছাত্র-শিক্ষকের অনুপাতও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ প্রাইভেট টিউশন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার৷ পাশাপাশি, শিক্ষক স্বল্পতা দূরীকরণে সুকলগুলিতে ছাত্র-শিক্ষকের হার পুনর্বিবেচনা করবে শিক্ষা দপ্তর৷ মূলত, সুকলগুলিতে ছাত্র-শিক্ষকের হারে সমতা আনতেই পদক্ষেপ নেবে দপ্তর৷

সূত্রের খবর, প্রাইভেট টিউশন বন্ধ করার জন্য শিক্ষা দপ্তর বিভিন্ন পরিকল্পনা করেছে৷ খুব শীঘ্রই এবিষয়ে নির্দেশিকা জারি করা হবে৷ কারণ, প্রাইভেট টিউশনের ফলে সুকলগুলিতে পঠন-পাঠন সম্পূর্ণ লাটে উঠেছে বলে অভিযোগ৷ তাই, সুকলগুলির হাল ফেরাতেই প্রাইভেট টিউশনে লাগাম টানতে চাইছে রাজ্য সরকার৷ সূত্রের দাবি, এবিষয়ে একটি কমিটি গঠন করা হবে৷ কমিটি সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট দেবে শিক্ষা দপ্তরের কাছে৷ প্রাইভেট টিউশন সম্পূর্ণ বন্ধ করা যাবে বলে মনে করছে না রাজ্য সরকার৷ কিন্তু, তাতে কতটা লাগাম টানা যায়, সে বিষয়ে ভাবছে সরকার৷ সূত্রের খবর, খুব শীঘ্রই এবিষয়ে শিক্ষা দপ্তরের পদক্ষেপ দেখতে পাবেন রাজ্যবাসী৷

এদিকে, শিক্ষক স্বল্পতা মেটাতে সুকলগুলিতে ছাত্র-শিক্ষক হার পুনর্বিবেচনা করবে শিক্ষা দপ্তর৷ সূত্রের খবর, পশ্চিম এবং খোয়াই জেলায় বিভিন্ন সুকলে ছাত্র সংখ্যার তুলনায় শিক্ষক বেশি রয়েছেন৷ তাছাড়া, তাঁরা দীর্ঘদিন ধরেই একই সুকলে কাজ করছেন৷ অথচ ধলাই জেলায় এমন বহু সুকল রয়েছে যেখানে ছাত্রের অনুপাতে শিক্ষক অনেক কম রয়েছে৷ সুকলগুলিতে শিক্ষক স্বল্পতা মেটাতে এখন পশ্চিম এবং খোয়াই জেলার সুকলগুলি থেকে যেখানে শিক্ষক ছাত্র অনুপাতে বেশি রয়েছে সেখান থেকে শিক্ষকদের বদলী করা হবে৷

এদিকে, সঠিক সময়ে পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং দ্বাদশের ফলাফল প্রকাশের জন্য নিরিক্ষকদের সাথে বিভিন্ন বিষয় আলোচনায় বসবে শিক্ষা দপ্তর৷ নানা অজুহাতে পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ণে আসেন না বহু শিক্ষক৷ কিন্তু, কেন এই সমস্যা হচ্ছে তা এখন খঁুজে বের করতে চাইছে শিক্ষা দপ্তর৷ তাই, পর্ষদের বাছাই করা নিরিক্ষকদের সাথে সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করবে শিক্ষা দপ্তর৷ দপ্তরের বক্তব্য, সরকারী আদেশ সমস্ত শিক্ষক কর্মচারীদের পালন করতেই হবে৷ সে জায়গায় শিক্ষকরা পরীক্ষার কাজের দায়িত্ব নিতে চান না৷ এবার এর উপায় খঁুজে বের করা হবে৷ সূত্রের দাবি, নিরিক্ষকদের সমস্ত সমস্যা সমাধানের বিষয়টি দেখবে শিক্ষা দপ্তর৷ কিন্তু, পরীক্ষার্থীদের মূল্যায়নে কেউ গড়হাজির থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে দপ্তর৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top