News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিকোণ প্রেমের জেরে খুন, স্বামীস্ত্রীসহ দুজন জেল হেফাজতে
Image

ত্রিকোণ প্রেমের জেরে খুন, স্বামীস্ত্রীসহ দুজন জেল হেফাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷  মানিক ভৌমিক হত্যাকান্ডে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে৷ ধারণা করা হচ্ছে ত্রিকোণ প্রেমের জেরে এই হত্যাকান্ড সংগঠিত করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, রবিবার রাতে মানিক ভৌমিককে হত্যা করা হয়৷ চারিপারায় বাসিন্দা মানিক ভৌমিকের দেহে অনেক আঘাতের চিহ্ণ রয়েছে৷ তবে মাথায় আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ ঘটনার অব্যবহিত পরেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ একই সঙ্গে ঘটনার তদন্তও শুরু  হয়েছে৷ সোমবার এই হত্যাকান্ডের সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে৷ এদের মধ্যে একজন মৃতের স্ত্রী খেলন ভৌমিক এবং এই মহিলার প্রেমিক বলে অভিযুক্ত কৃষ্ণ দাস৷ আমতলি থানা কর্তৃপক্ষের দাবি, তাঁরা তদন্ত গুটিয়ে এনেছেন৷ পুলিশ স্থির নিশ্চিত ত্রিকোণ প্রেমের জেরে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে৷ আর এ বিষয়ে মৃতের সঙ্গে সংশ্লিষ্টদের দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল৷ পুলিশ এও জানিয়েছেন, মানিক ভৌমিক সবসময় আগরতলায় থাকেন না৷ তবে, এলাকা সূত্রে জানা গেছে, মানিক ভৌমিক নিম্বার্ক শিল্পাঞ্চলে একটি ঢেউটিনের ফ্যাক্টরিতে কাজ করতেন৷ বেশ কিছু দিন ধরে এই কোম্পানিতেই কাজ করছিলেন তিনি৷ এ দিকে অপর এক ঘটনায় এক তরুণী বধূর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে৷ মৃতদেহ উদ্ধার হয়েছে রাজধানীর বোধজংনগর থানাধীন পশ্চিম নোয়াবাদির দেবরাম ঠাকুরপাড়া গাঁওসভায় অন্তর্গত সেনপাড়া থেকে৷ বোধজংনগর থানার পুলিশ জানিয়েছে, মৃতার নাম মৌসুমী দেব৷ বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর ৷ বাড়ি শ্যামলীবাজার এলাকায়৷ পুলিশ এই ঘটনায় মৃতার স্বামী যোগেশ দেবকে আটক করেছে৷ তদন্তে নেমে পুলিশ জানিয়েছে ঘটনাটি খুন৷ কারণ মৃতদেহের গলায় আঘাতের চিহ্ণ পাওয়া গেছে৷ পুলিশ কথা অনুযায়ী গলায় কিছু প্যাঁচিয়ে গৃহবধূকে খুন করা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top