News Flash

  • Home
  • Uncategorized
  • ভূস্বর্গে পুনরায় বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, অনন্তনাগে এনকাউন্টারে খতম কুখ্যাত তিন সন্ত্রাসবাদী
Image

ভূস্বর্গে পুনরায় বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, অনন্তনাগে এনকাউন্টারে খতম কুখ্যাত তিন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ১২ মার্চ (হি.স.): ভূস্বর্গে জঙ্গি দমন অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে কুখ্যাত তিন সন্ত্রাসবাদী| নিহত তিন সন্ত্রাসবাদীর মধ্যে এখনও পর্যন্ত দু’জন জঙ্গির নাম ও পরিচয় জানা গিয়েছে, তারা হল- শ্রীনগরের বাসিন্দা এসা ফাজলি এবং অনন্তনাগ জেলার কোকেরনাগ-এর বাসিন্দা সঈদ ওয়েইস| তৃতীয় জঙ্গির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একে-৪৭ রাইফেল, পিস্তল ও হ্যান্ড গ্রেনেড সহ প্রচুর গোলাবারুদ| নিরাপত্তা বাহিনীর অভিযানে কুখ্যাত তিন সন্ত্রাসবাদীর মৃত্যুর পরই নিরাপত্তা খাতিরে ওই এলাকায় বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল-কলেজ| পাশাপাশি কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে গোটা এলাকায়|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার হাকুরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে হাকুরা এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| সোমবার ভোররাতে তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়| নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হয়েছে কুখ্যাত তিন সন্ত্রাসবাদী| অনন্তনাগ জেলা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ‘অনন্তনাগ জেলার হাকুরা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়| তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা| তারপরই দু’পক্ষের গুলির লড়াই শুরু হয়| নিহত হয় তিন সন্ত্রাসবাদী| এনকাউন্টারে নিহত তিন সন্ত্রাসবাদীর মধ্যে এখনও পর্যন্ত দু’জন জঙ্গির নাম ও পরিচয় জানা গিয়েছে, তারা হল- শ্রীনগরের বাসিন্দা এসা ফাজলি এবং অনন্তনাগ জেলার কোকেরনাগ-এর বাসিন্দা সঈদ ওয়েইস|’
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, নিহত তিন সন্ত্রাসবাদীর মধ্যে একজন শ্রীনগরের উপকণ্ঠে সৌরা এলাকায় পুলিশ পোস্টের ওপর সম্প্রতি যে হামলা হয়েছিল, তার সঙ্গে যুক্ত ছিল| উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই সৌরার পুলিশ পোস্টে হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা| জঙ্গি হামলায় শহিদ হন একজন পুলিশ কর্মী|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top